যুক্তরাষ্ট্রে ৭০ লাখ গ্রিনকার্ডধারীকে নাগরিক হতে প্রচারণা
ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডধারী ৭০ লাখেরও বেশি অভিবাসীকে নাগরিকত্ব দিতে জোর প্রচারণা চালাচ্ছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন অধিদপ্তর ইউএসসিআইএস। মার্কিন নাগরিক হওয়ার বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে গ্রিনকার্ডধারী ব্যক্তিদের আকর্ষণ করার চেষ্টা চালাচ্ছে সংস্থাটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ইউএসসিআইএস-এর মুখপাত্র ম্যারিয়ানা গিটোমার বলেছেন, যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসী ইতিমধ্যেই স্থায়ী অধিবাসী হিসেবে বসবাস করছেন, তাদের উচিত মার্কিন নাগরিকত্ব অর্জনের বিভিন্ন সুবিধার কথা বিবেচনা করা। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও ইন্টারনেটেও চলবে এ প্রচারণা। যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও টেক্সাসে সবচেয়ে বেশিসংখ্যক স্থায়ী অভিবাসীর বসবাস। টেলিভিশনে স্প্যানিশ, চায়নিজ, ভিয়েতনামী ও ইংরেজি ভাষায় মার্কিন নাগরিকত্ব অর্জনের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হবে। প্রচারণার অংশ হিসেবে স্পেনের এক নারী স্প্যানিশ বার্তায় বলবেন, মেক্সিকোতে আমার জন্ম। আমি মার্কিন নাগরিক হিসেবেও গর্ববোধ করছি। ৩ বছর এ প্রচারণা চলবে ও তাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১০ লাখ ডলার। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ২৫ লাখ স্থায়ী অভিবাসী রয়েছেন। যার মধ্যে ৭৯ লাখ অভিবাসী মার্কিন নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করেছেন। তাদের বেশির ভাগই স্পেনের নাগরিক। গিটোমার বলেছেন, নানা কারণে মানুষ নাগরিক হতে চায় না। অনেকেরই নাগরিক সুবিধা সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই। তারা গ্রিনকার্ডধারী হওয়ার পর পরই চাকরি, ভ্রমণ প্রভৃতির সুযোগ-সুবিধা পেয়ে মনে করেন, নাগরিকত্বের আর কোন প্রয়োজন নেই।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








