Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার গণতন্ত্র দিবসের আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: November 13, 2019 | 6:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্ ঢাকা গার্ডেনে গত ১১ই নভেম্বর সোমবার সন্ধ্যায় বাংলাদেশের গণতন্ত্র দিবস পালন করে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জাপার প্রধান উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি ডাঃ সেলিম আহমেদ ও রফিক উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, সদস্য কাজী মনজুরুল আলম, সদস্য মাহবুবুর রহমান লিটন প্রমুখ।

১৯৮৬ সালে ১০ নভেম্বর সামরিক শাসনের অবসানের মধ্যে দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়। এ যাত্রার সংবিধানের রয়েছে প্রধান ভূমিকা। এ সপ্তম সংশোধনী সংসদে পাস হওয়ার মধ্যে দিয়েই গণতন্ত্র নিরবিছিন্ন পথচলা শুরু হয়। এরপর গণতান্ত্রিক ব্যবস্থা আর ব্যাহত হয়নি। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার তারিখটি ১৯৮৬ সালের ১০ নভেম্বর। তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার তখন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি তখন মন্ত্রী পরিষদ দিয়ে দেশ চালাতে পারছিলেন না। রাষ্ট্রপতি নিজে তার মন্ত্রি পরিষদকে দুর্নীতিবাজ আখ্যায়িত করলেন। তিনি নিজের ক্ষমতার স্বার্থ এবং দলের স্বার্থের কথা চিন্তা না করে দেশের স্বার্থের কথা ভাবলেন। ৮২ সালে ২৪ মার্চ রাষ্ট্রপতি বিচারপতি সাত্তার দেশবাসীর উদ্দেশ্যে রেডিও এবং টেলিভিশনে ভাষণ দিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষশতা হস্তান্তরের ঘোষণা দেন। সেই দিন হতে বাংলাদেশে সত্যকার গণতন্ত্র প্রতিষ্ঠার যাত্রা শুরু হয়। স্বাধীনতা এত বৎসর পর জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র মানব হিসাবে উল্লেখ থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV