Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জন্মস্থান আয়ারল্যান্ডের বেলফাস্টে টাইটানিক নির্মাণের শতবর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: June 1, 2011 | 8:16 AM

 বাংলা প্রেস: বিশ্বের সর্ববৃহৎ জাহাজ টাইটানিকের পানিতে ভাসার ১০০ বছর পূর্ণ হলো আজ। ১৯১১ সালের ৩১ মে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে শিপইয়ার্ড থেকে প্রথমবারের মতো নদীতে ভাসানো হয় জাহাজটি। বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজটির পানিতে ভাসার শতবর্ষ বেশ জাঁকজমকের সঙ্গেই পালন করছে বেলফাস্ট।সেখানে টাইটানিক স্মরণে প্রার্থনার আয়োজন করা হয়। আয়ারল্যান্ডের বেলফাস্টে টাইটানিকের শততম বার্ষিকী উদযাপন উপলক্ষে অলস্টার ফল্ক এন্ড ট্রান্সপোর্ট মিউজিয়ামে টাইটানিকের নানা স্মৃতি নিয়ে প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 

১৯০৮ সালের শেষের দিকে টাইটানিক নির্মাণের কাজ শুরু করে বেলফাস্টের জাহাজ নির্মাতা কম্পানি হারল্যান্ড অ্যান্ড ওল্ফ। তখন বিশ্বের সর্ববৃহৎ শিপইয়ার্ড ছিল তাদের। সেখানে জাহাজটির নির্মাণকাজ শেষ হতে সময় লাগে তিন বছর। নির্মাণ শেষে ১৯১১ সালের ৩১ মে দুপুর সোয়া ১২টার দিকে ‘আরএমএস টাইটানিক’ ভাসানো হয় লাগান নদীতে। এর পরও প্রায় এক বছর হারল্যান্ড অ্যান্ড ওল্ফের ডকে বাঁধা ছিল জাহাজটি। পরে ১৯১২ সালের ২ এপ্রিল প্রথম সমুদ্রযাত্রার উদ্দেশ্যে বেলফাস্ট ত্যাগ করে টাইটানিক। এর আট দিন পর ১০ এপ্রিল নিউ ইয়র্কের উদ্দেশে ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর ছাড়ে জাহাজটি। এই প্রথম ও একমাত্র যাত্রাতেই ডুবো হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় টাইটানিক। জন্ম হয় সমুদ্রযাত্রার ইতিহাসে সবচেয়ে বড় ট্রাজেডির।অনেকের কাছে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হলেও বেলফাস্টের শ্রমিকরা বরাবরই তাঁদের সৃষ্টি টাইটানিককে নিয়ে গর্ব করেছেন। তাই জাহাজটির প্রথম পানিতে ভাসার শতবর্ষকে গুরুত্বসহকারে উদ্যাপনের উদ্যোগ নিয়েছে বেলফাস্ট। উত্তর আয়ারল্যান্ডের পর্যটন বিভাগের প্রধান নিয়াল গিবোনস বলেন, ‘আর কোনো জাহাজ বিশ্ববাসীকে এত আকৃষ্ট করতে পারেনি। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, টাইটানিকের গল্প শুরু হয়েছিল তার জন্মস্থান বেলফাস্ট থেকেই।’ গতকাল টাইটানিকের স্মৃতিবিজড়িত ডকে প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়। গিবোনেস জানান, শত বছর পূর্তি উপলক্ষে স্থানীয় জাদুঘরে টাইটানিকের স্মৃতিবিজড়িত পাঁচ শতাধিক জিনিস প্রদর্শন করা হবে। এ ছাড়া বেলফাস্টে জাহাজের শ্রমিকদের আবাসনের জন্য টাইটানিক কোয়ার্টার তৈরির ঘোষণাও দেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV