ক্যালিফোর্নিয়ায় নারী গ্রাহকের আইফোন থেকে ছবি ‘চুরি’, অ্যাপল কর্মী চাকরিচ্যুত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এক নারী গ্রাহকের ছবি নিজের মোবাইলে পাঠিয়ে চাকরিচ্যুত হলেন অ্যাপলের একজন কর্মী। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় একটি অ্যাপল স্টোরে এই ঘটনা ঘটে।
দ্য মিরর জানায়, আইফোনের সমস্যা সারাতে অ্যাপল স্টোরে গিয়েছিলেন গ্লোরিয়া ফুয়েন্টেস নামে এক নারী। সেসময় তার মোবাইল থেকে তথ্য চুরির ঘটনা ঘটে।
গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলে ফোনটি তিনি ঠিক করাতে নিয়ে যান। এরপরে ওই স্টোরের একজন কর্মী ফোনটির ভেতরে গ্রাহকের একটি ব্যক্তিগত ছবি আবিষ্কার করে এবং সেটি নিজের মোবাইলে পাঠিয়ে দেয়।
গ্লোরিয়া জানান, ফোনটি সারাতে নিয়ে যাওয়ার আগে এর থেকে সব ধরনের তথ্য তিনি মুছে ফেলেছিলেন। কিন্তু তাড়াহুড়োয় তিনি ওই ছবিটি মুছে ফেলতে পারেননি। কারণ অ্যাপল স্টোরটির সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্টের সময় পার হয়ে যাচ্ছিল।
ঘরে ফিরে তিনি খেয়াল করেন ম্যাসেজের মাধ্যমে তার ফোন থেকে একটি ব্যক্তিগত ছবি অন্য মোবাইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তি তার মোবাইল সারিয়ে দিয়েছেন তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন গ্লোরিয়া।
তিনি বলেন, ‘ওই ব্যক্তি ফোনের গ্যালারিতে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে আমার একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার ফোনে পাঠিয়ে দেয়। বিষয়টি খেয়াল করে আমি কান্নায় ভেঙে পড়ি।’
গ্লোরিয়া ওই অ্যাপল স্টোরে গিয়ে বিষয়টি সম্পর্কে জবাবদিহি চাইলে অভিযুক্ত ব্যক্তি এমন ঘটনা ঘটার অস্বীকার করেন। তবে তার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে চাকরিচ্যুত করেছে অ্যাপল।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








