Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মিসৌরির আকাশে জ্বলন্ত আলো, এলিয়ান ভেবে আতঙ্কিত স্থানীয়রা

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: November 15, 2019 | 6:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসৌরির আকাশে হঠাত দেখা মিলল এক উজ্জ্বল এক আলোর। যা দেখে আতঙ্কিত ও বিস্মিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা। গত ১১ নভেম্বর রাতে আকাশে একটি উজ্জ্বল আগুনের গোলা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই খবর ছড়িয়ে পরলে, সকলেই সন্দেহ করতে থাকেন হোয়তো অন্য গ্রহের কোন এলিয়ানের আগমন ঘটেছে পৃথিবীতে। ইন্ডিয়া টুডে

সেই আগুনের গোলার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওগুলো বেশিরভাগই বাড়ির সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ধারণকৃত। কয়েকজন দাবীও করেছেন তারা নাকি আলো দেখার পাশাপাশি জোরে শব্দও শুনেছেন। মিসৌরি থেকেই বেশিরভাগ রিপোর্ট জমা পড়লেও ইল্লিনোইস, কানাস, নভেডা, নেব্রাস্কাসহ গুরুত্বপূর্ণ ৮ টি রাজ্য থেকে প্রায় ১২০ টি এমন রিপোর্ট পাওয়া গেছে যেখানে বলা হয়েছে, তারা নিজেদের চোখে গত সোমবার রাতে ওই আগুনের গোলা দেখেছে। প্রথমে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও পড়ে সামনে আসে আসল ঘটনা। জানা যায় আগুনের গোলা বলে যা ভাবা হচ্ছিল তা আসলে উল্কা। নাসার তরফে জানানো হয়েছে, প্রত্যেক বছর সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস অবধি পৃথিবী ধূমকেতুর ফেলে রাখা ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে যায়। এসময় ধ্বংসাবশেষের টুকরো পাথরগুলি পৃথিবীর বায়ুমন্ডলের সংস্পর্শে আসে এবং মার্ধ্যাকর্ষণের টানে পৃথিবীর দিকে নেমে আসে। নেমে আসার এই সময়ে তার গতিবেগ থাকে ঘন্টায় ১ লক্ষ কিমিরও বেশি। ফলে বায়ুমন্ডলের সঙ্গে বারবার ঘসা লেগে আগুন জ্বলে ওঠে পাথরে। তা নীচের দিকে জ্বলন্ত আকারে নেমে আসতে থাকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV