নিউইয়র্কে এনআরবি তারকা এওয়ার্ড পেলেন নিউজ প্রেজেন্টার নিম্মি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এনআরবি তারকা এওয়ার্ড পেয়েছেন উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা, এনটিভির সাবেক সিনিয়র নিউজ প্রেজেন্টার ও টিবিএন ২৪ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুন নাহার নিম্মি।

শো-টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানে আরো এওয়ার্ড পেয়েছেন জেবিবিএর প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ, বিখ্যাত ফটো সাংবাদিক লুৎফুর রহমান বিনু, বাংলা ভিশনের সাংবাদিক নিহার সিদ্দিকী, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি শামীম আল আমিন, সাংবাদিক আবদুল হামিদ, সংগীতশিল্পী তনিমা হাদি, রানু নেওয়াজ, কামরুজ্জামান বকুল, নীলিমা শশী, কমিউনিটি এক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, আবদু রশিদ বাবু, শিবলী সাদিক, নাসরিন আহমেদ, নীরা এস নীরুসহ প্রমুখ।

এনআরবি এওয়ার্ড প্রবাসের প্রতিভা স্বীকৃতির সব চেয়ে বড় আসর বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম। রোববার রাতে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসের এ অনুষ্ঠানে সাপ্তাহিক দেশ বাংলা সম্পাদক ডা. চৌধুরীর সারওয়ার হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহাফুজুর রহমানসহ কয়েকজন অতিথি সংশ্লিষ্টদের হাতে এওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ছিল নৃত্যায়োজন ও ফ্যাশন শো। অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝর্ণা ফাত্তাহ, সেলিম ইবরাহীম ও সোনিয়া।শামসুন নাহার নিম্মি নিউইয়র্কের সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের সহধর্মিনী। নিম্মি ইতোপূর্বেও বেশক’টি এওয়ার্ড পেয়েছেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests