Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গানে গানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে’র জন্মশত বার্ষিকী

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: November 18, 2019 | 2:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘মুকুট তাতো পড়ে আছে রাজা শুধু নেই’, ‘দ্বিপ ছিল শিখা ছিল’ ইত্যাদি জনপ্রিয় ৪৫টি গানের মাধ্যমে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে’র জন্মশতবার্ষিকী উদযাপিত হলো নিউইয়র্কে। বাঙালির হৃদয়ে গেঁথে থাকা সঙ্গীতে শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনন্য এ অনুষ্ঠানের আয়োজন করে ‘রুপন্তী ইউএসএ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় নিউইয়র্কস্থ ‘বাংলা টিভি’।

সর্বস্তরের প্রবাসীর উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় জ্যামাইকায় স্টার কাবাব পার্টি হলে। এ সময় মান্না দে’র স্মৃতিচারণ এবং আমেরিকা প্রবাসীদের সাথে দীর্ঘ সম্পর্কের প্রসঙ্গ আলোকপাত করেন হোস্ট সংগঠনের কর্ণধার শারমিন রেজা ইভা, কমিউনিটি লিডার টমাস দুলু রায়, ফখরুল ইসলাম দেলোয়ার, লেখক জীবন চৌধুরী, সাংবাদিক কৌশিক আহমেদ, আবির আলমগীর প্রমুখ। শুরুতে এই অনুষ্ঠানে মান্না দে’র সাড়া জাগানো সঙ্গীত পরিবেশনের একমাত্র শিল্পী শান্তনু ভৌমিককে বিপুল করতালির মধ্যে ফুলেল শুভেচ্ছা জানান ‘রূপন্তী ইউএসএ’র সিইও মীর ই ওয়াজেদ শিবলী, লুৎফর রহমান এবং নাসরীন রেজা। গানের ফাঁকে প্রবাসের জনপ্রিয় দুই শিল্পী এবং কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি শিল্পী শান্তনু ভৌমিক। এ সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের এই দুই শিল্পী মান্না দে’র আত্মার শান্তি কামনা এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করেন।

প্রচন্ড ঠান্ডা সত্তে¡ও গানপ্রিয় প্রবাসীরা অনুষ্ঠানে এসে শান্তনুর গানের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মান্না দে’র সান্নিধ্য লাভের প্রয়াস চালান। হারানো দিনের গানগুলোর সাথে তবলা সঙ্গত করেন খুশবু আলম, মন্দিরায় ছিলেন শহীদউদ্দিন এবং কী বোর্ডে পার্থ। সমগ্র অনুষ্ঠানের চমৎকার উপস্থাপনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV