Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সাইবার হামলাকে যুদ্ধ হিসেবে গণ্য করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: June 1, 2011 | 8:35 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে বড় ধরনের সাইবার হামলা চালানো হলে তাকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং পাল্টা সামরিক হামলা চালানো হবে বলে নতুন এক নীতি গ্রহণ করেছে পেন্টাগন।মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আগামী মাসে এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করবে বলে দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল আজ জানিয়েছে। পেন্টাগনের এ নতুন নীতিমালা দেখার সুযোগ হয়েছে এমন তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি আরও জানায়, যুদ্ধ নিয়ে বর্তমানে যে সব আন্তর্জাতিক আইন আছে সাইবার যুদ্ধের বেলায়ও তা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এতে সাইবার হামলাকারীর বিরুদ্ধে কোনও সেনা অভিযান চালানো হবে কিনা তা নির্ধারণের দায়িত্ব পেন্টাগনকে দেয়া হয়েছে।
পেন্টাগনের এক কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিনষ্ট করার জন্য যদি সাইবার হামলা চালানো হয় কিংবা সাইবার হামলার মাধ্যমে মেট্রো কিংবা পাইপলাইনের ক্ষতি করা হয় তবে হামলাকারীর ওপর ক্ষেপণাস্ত্র হামলা করতে দ্বিধা করবে না পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের ট্রাইডেন ক্ষেপণাস্ত্র এবং জঙ্গি বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনে মারাত্মক সাইবার হামলার প্রেক্ষাপটে পেন্টাগন এ নীতি গ্রহণ করতে যাচ্ছে।সমকাল

ট্যাগ:
Situs Streaming JAV