Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

হঠাৎ স্বাস্থ্যপরীক্ষায় ট্রাম্প হাসপাতালে, হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্ট সুস্থ আছেন

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: November 19, 2019 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটনে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। প্রটোকল ভেঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে গেলে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হয়। হোয়াইট হাউস বলছে এটি রুটিন চেক এবং প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ ও যথেষ্ট শক্তিশালী রয়েছেন। ট্রাম্প নিজেও টুইটে জানান, তিনি খুবই ভাল আছেন। শনিবার ওই হাসপাতালে ট্রাম্প দুই ঘন্টা অবস্থান করে। তখন বেশ কিছু ল্যাব টেস্ট করান তিনি। সিএনএন/স্টারইউকে/মিরর

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম জানান, আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে খুব ব্যস্ত সময় কাটাতে হবে এবং একারণেই প্রেসিডেন্ট ট্রাম্প সাপ্তাহিক ছুটিতে ওয়াশিংটনে এই ফাঁকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিলেন। এসময় ট্রাম্প হাসপাতালে আফগানিস্তানে আহত মার্কিন সেনাদেরও খোঁজ নেন। হোয়াইট হাউস এও বলছে সামনের দিনগুলোতে হাজার হাজার মার্কিন নাগরিকের সামনে যে নির্বাচনী বৈতরণী পার হতে যথেষ্ট সময় দিতে হবে তার জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প যথেষ্ট শক্তিশালীই আছেন। স্টেফানি এও জানান, কারো কাছে প্রেসিডেন্টের হঠাৎ এ স্বাস্থ্যপরীক্ষার বিষয়টি কৌতুক মনে হলেও কোনো কোনো মিডিয়া বিষয়টিকে নিয়ে বিপদজনক ও দায়িত্বহীন উক্তি করছে। ৭৩ বছর বয়স্ক প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময়ে নিজেকে এক চিঠিতে ‘রাষ্ট্রপতির জন্যে একজন নির্বাচিত স্বাস্থ্যবান ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছিলেন। ২৪৩ পাউন্ড ওজন, ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই পছন্দের খাবার হচ্ছে বার্গার, স্টেক ও কেচাপ। গত বছর তার ওজন বেশ কিছুটা বেড়েছে। তিনি কখনো জিম করেন না। সিএনএন/দি সান

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ