Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে মুদি দোকানে গরুর গোবরের কেক বিক্রি হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: November 20, 2019 | 9:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের মুদি দোকানে গরুর গোবরের কেক বিক্রি হচ্ছে। এ তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ভারতীয় সাংবাদিক সমর হালার্নকার ওই তথ্য দেন।

টুইটারে প্যাকেট করা গরুর গোবরের কেকের একটি ছবি পোস্ট করে ওই সাংবাদিক লেখেন, আমার কাজিন আমাকে এ ছবিটা পাঠিয়েছে। আমেরিকার অঙ্গরাজ্য নিউ জার্সির এডিসন এলাকার একটি মুদি দোকানে ২৫০ টাকা দরে গরুর গোবরের কেক বা ঘুটা বিক্রি হচ্ছে। আমার প্রশ্ন হলো, এগুলো দেশি (ভারতীয়) নাকি আমেরিকান গরুর?

সমরের পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি প্যাকেটে আছে ১০টি গরুর গোবরের কেক। প্যাকেটের গায়ে ক্রেতাদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া আছে। সেখানে লেখা, এ পণ্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য, খাবারের উদ্দেশ্যে নয়।

পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সমরের ওয়ালে হুমড়ি খেয়ে পড়েন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকে নানা রকম হাস্যকর মন্তব্য ও ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করেন।

এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী গোবরের মান নিয়ে সন্দেহ পোষণ করেন। তিনি লেখেন, এগুলো কী আসলেই গরুর, নাকি মহিষের? মহিষ খায় বেশি, গোবরও দেয় বেশি!!

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV