নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বিজয় র্যালি ১৫ ডিসেম্বর (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে আগামী ১৫ ডিসেম্বর রোববার নিউইয়র্ক সময় দুপুর ১টা ১ মিনিটে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের জাতীয় স্মুতিসৌধের প্রতিকৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। হৃদয়ে বাংলাদেশ’র উদ্যোগে বিজয় র্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হবে। এদিন দুপুর ২টায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিজয় শোভাযাত্রাটি ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলের ম্যুরালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হবে। এশিয়ান ড্রাইভিং স্কুল ম্যুরালের সামনেই অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

হৃদয়ে বাংলাদেশ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে গত ২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের এশিয়ান পার্টি হলে এক প্রস্তুতি সভা করেছে। হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে প্রস্তুতি সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, আবদুস শহীদ, আবদুর রহিম বাদশা, আব্দুল বাছির খান, মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম,

মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, সঙ্গীত শিল্পী শারমিন তানিয়া, মামুন রহমান, মাকসুদা আহমেদ, মো. আবদুর রহমান, আবদুল মুহিত, মঞ্জুর চৌধুরী জগলুল, শাহেদ আহমেদ, আবদুল গাফ্ফার খসরু, এ ইসলাম মামুন, মোজাফ্ফর হোসেন, এমডি আলাউদ্দিন, মিয়া মো. দাউদ, নুরুউদ্দিন, রায়হান জামান রানা, এমডি মাসুদুর রহমান শাহীন, মাসুদ ফকির, কামাল উদ্দিন, জালাল চৌধুরী, ফয়সাল আহমদ, মানোয়ার হোসেন, হাবিব ফয়েজি, মাসুম আহমদ, এমডি লিয়াকত আলী, কাজী আব্দুল হাকিম, ওয়ালি ইজাজ, মো. আবদুল লতিফ খান, বান্টি, মুর্শি প্রমুখ।

সভায় বক্তারা মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে বিজয় র্যালিতে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। ‘হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংঙ্কন বিজয় উৎসব সফলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests