আকস্মিক সাক্ষাতে জর্জিয়ার সিনেটর শেখ রহমানকে যা বললেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ডেমোক্রেটদের চূড়ান্ত মনোনয়নের জন্য লড়ছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্রেট দলের এ রাজনীতিবিদ সম্প্রতি এক বিতর্কে অংশ নেন। সেখানে তার সঙ্গে দেখা হয়ে যায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ ও জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমানের সাথে। তারা একসঙ্গে কিছুটা সময় কাটান। সেখানেই শেখ রহমান জো বাইডেনকে প্রশ্ন করেন, ‘আপনাকে কেন জর্জিয়ার মানুষ ভোট দেবে?’
জো বাইডেনের মতো শেখ রহমান নিজেও ডেমোক্রেট দলের রাজনীতিবিদ। শেখ রহমানের প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, আমাকে জর্জিয়ার মানুষ ভোট দেবে কারণ তারা এমন একটি রাজ্যের মানুষ যারা অতীতের শাসন থেকে বেরিয়ে আসার যোগ্যতা রাখে। এসময় শেখ রহমানের কাঁধে হাত রেখে জো বাইডেন বলেন, আর তোমরাই সেটি বাস্তবায়িত করতে কাজ করছো। গভর্নর, সিনেটরসহ সবকিছুতে জর্জিয়ায় পরিবর্তন নিয়ে আসার সময় এসেছে।
রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। যদিও তাকে অভিসংশনের প্রক্রিয়া চলছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests