Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর ট্রাষ্টিদের আনুষ্ঠানিক নিয়োগ পত্র প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: November 21, 2019 | 11:15 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির ২৭০৯ , ফেয়ারমাউন্ট এভিনিউস্থ বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত ১৩ই নভেম্বর বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ঐদিন রাত সাড়ে আটটায় শুরু হওয়া উক্ত সভায় সংগঠনের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা সভায় উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দের সামনে সভার আলোচ্য বিষয়সমুহ পড়ে শোনান। সভার শুরুতে সংগঠনের কোষাধ্যক্ষ আবদুর রহিম বিগত ২৯ অক্টোবর অনুষ্ঠিত “ইসলামিক আলোচনা” অনুষ্ঠানের আয়- ব্যয়ের হিসাব বিবরনী উপস্থাপন করেন।

এরপর সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ট্রাষ্টি বোর্ড গঠন সহ ট্রাষ্টি বোর্ড এর সদস্যদের দায়িত্ব সম্পর্কে বিশদ আলোচনা করেন। তিনি সভায় উপস্থিত নেতৃবৃন্দের সামনে জনাব আবদুর রফিককে ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান করে সাত সদস্য বিশিষ্ট ট্রাষ্টি বোর্ড এর সদস্যদের নাম ঘোষনা করেন। তাঁরা আগামী দুই বছর (২০১৯ – ২০২১) মেয়াদের জন্য দায়িত্বে থাকবেন। সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল সভায় উপস্থিত ট্রাষ্টি বোর্ড এর সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পত্র হস্তান্তর করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ