নিউইয়র্ক মহানগর বিএনপি’র তারেকের জন্মদিন পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ২০ নভেম্বর বুধবার রাতে নিউইয়র্ক মহানগর বিএনপি দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় নেতৃবৃন্দ কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে দুর্বার আন্দোলনের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান।
সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারে হোস্ট সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য এবং খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত হয়। এছাড়া, জন্মদিনের কেক কাটাও হয়। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আশরাফ হোসেন ও সহ-সভাপতি রেজবুল কবীর।
অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, কাজী আজম ও জসীম ভুইয়া, মীর মশিউর রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, আলী ইমাম, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, শাহাদৎ হোসেন রাজু, আনিসুর রহমান, তোফায়েল আহমেদ, শামিম আহমেদ, আবু জাফর ফরাজি, কামাল হোসেন, জিয়াউল হাসান, এনামুল কবির অপু, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, অহিদুজ্জামান রিয়াদ প্রমুখ।
বক্তারা তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি সসম্মানে বাংলাদেশে ফিরতে পারলেই ঘুরে দাঁড়াবে বিএনপি এবং স্বৈরাচার মুক্ত হবে বাংলাদেশ। তৃণমূলের নেতা-কর্মীরা নব্য স্বৈরাচার দমনে শান্তিপূর্ণ আন্দোলনের জন্যে প্রস্তুতি নিচ্ছেন। আরো বলেন, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেই বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হবে, অন্যায়-অবিচার-অপশাসনের অবসান ঘটবে।
এদিকে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ ‘তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেন বাদল এক বিবৃতিতে বলেছেন, ‘ম্যাডামকে কারামুক্ত এবং তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরানোর পরই কোটি জনতার সমাবেশ ঘটিয়ে জন্মদিনের মহাসমাবেশ করা হবে। সে দিনের অপেক্ষায় বসে থাকলে চলবে না, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারায়।’ এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests