নিউইয়র্কে স্মরণ-সভায় বক্তারা : ভাসানী ছিলেন নেতাদের নেতা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে এক আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধায় উল্লেখ করেন, বিশ্বমানবতার মুক্তির লক্ষ্যে চলমান আন্দোলনে তার খুব বেশি প্রয়োজন ছিল। তার মত বিশাল হৃদয়ের নেতৃত্বের অভাব প্রতিটি সমাজেই পরিলক্ষিত হচ্ছে। ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার রাজনীতি করা নেতার এক অনন্য উদাহরণ হচ্ছেন মওলানা ভাসানী। প্রকৃত অর্থে তিনি ছিলেন নেতাদের নেতা।
হোস্ট সংগঠন ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন’র সভাপতি সৈয়দ টিপু সুলতানের সভাপতিত্বে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এই আলোচনা সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী ইমাম শিকদার। ভাসানীর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন- আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান সালু, লেখক-অধ্যাপক দেওয়ান শামসুল আরেফিন, সাংবাদিক মঞ্জুর আহমেদ এবং মঈনুদ্দিন নাসের, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বিএনপি সমর্থক ফোরামের ড. শওকত আলী, কলামিস্ট জয়নাল আবেদীন, ফোবানার একাংশের স্টিয়ারিং কমিটির নেতা মোহাম্মদ হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সেক্রেটারি ফখরুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, সাংবাদিক ইমরান আনসারী প্রমুখ।
বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন- বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, সালেহ চৌধুরী, আহসান হাবিব, ডা. ফারুক আজম, আব্দুস সামাদ আজাদ, কৃষিবিদ আশরাফুজ্জামান, শাহানারা রহমান প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








