Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ইউক্রেনে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ায় পাথর ছুড়ে হত্যা

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: June 2, 2011 | 10:29 AM

ইউএসএনিউজ ডেস্ক: সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার অপরাধে ইউক্রেনে কাতিয়া কোরেন (১৯) নামে এক যুবতীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। কাতিয়া কোরেন একজন মুসলিম যুবতী। যারা তাকে হত্যা করেছে তাদের অভিযোগ ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি ইসলামের আইন লঙ্ঘন করেছেন। খবরে বলা হয়, ইসলামী আইনের অধীনে তার মৃত্যু নিশ্চিত করে তবেই ঘটনাস্থল ছেড়ে যায় তিন হত্যাকারী। তাদের একজনের নাম বিহাল গাজিয়েভ (১৬)। সে পুলিশকে বলেছে, কাতিয়া শরিয়া আইন লঙ্ঘন করেছে। এজন্য কাতিয়াকে তারা হত্যা করেছে। এতে তাদের কোন অনুশোচনা নেই। ইউক্রেনের ক্রিমিয়া এলাকায় এক জঙ্গলের পাশে এক সপ্তাহ পরে উদ্ধার করা হয় কাতিয়া কোরেনের লাশ। তার বন্ধুরা বলেছে, কাতিয়া সব সময় বাহারি পোশাক পরতে পছন্দ করতেন। সেই বোধ থেকেই তিনি হয়তো সুন্দরী প্রতিযোগিতায় গিয়েছিলেন। এতে তিনি সপ্তম হয়েছেন। ইউক্রেনের বেশির ভাগ মুসলমান জাতিগত ক্রিমিয়ান তাতার। তাদের বসবাস কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে ক্রিমিয়ান দ্বীপপুঞ্জে। সেখানকার মুসলমানদের বিভিন্ন গ্রুপ বিশ্বাস করেন, ব্যভিচারিতার জন্য পাথর মেরে মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। তবে অনেকে বিশ্বাস করেন, এটা ইসলামিক আইনের দৃষ্টিভঙ্গি নয়। গত বছর ইরানে একজন নারীকে ব্যভিচারের জন্য পাথর মেরে হত্যার নির্দেশ দেয়া হয়েছিল। এ ঘটনায় তখন বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই নারীর নাম সাকিনেহ আশতিয়ানি। অভিযোগ আছে তিনি ব্যভিচারিতার জন্য ২০০৫ সালে তার স্বামীকে হত্যা করেন। এ অভিযোগে তাকে ১০ বছরের জেলও দেয়া হয়েছিল। মানবজমিন 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV