যুক্তরাষ্ট্র থেকে ২৫ বাংলাদেশিকে ডিপোর্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র কাগজপত্রবিহীন ২৫ বাংলাদেশিকে ডিপোর্ট করেছে । গত ২০ নভেম্বর বুধবার রাত ৩টায় ওইসব বাংলাদেশিকে নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই বিমানে কাগজপত্রবিহীন ১৪৫ ভারতীয় ও কয়েকজন শ্রীলঙ্কানকেও ডিপোর্ট করা হয়। হযরত শাহ জালাল বিমান বন্দরে বাংলাদেশিদের নামিয়ে দিয়ে বিমানটি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা করে। ঢাকার বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
ওয়েজ আর্নারস ওয়েলফেয়ার বোর্ডের সহকারি পরিচালক তানভীর হোসেন স্থানীয় সাংবাদিকদের জানান, ঢাকায় অবতরনের পর ২৫ বাংলাদেশিকে প্রবাসী কল্যাণ ডেস্কে নিয়ে যাওয়া হয়। ডিপোর্টেড ২৫ বাংলাদেশি হলেন, মোঃ রাজু, রাজু আহমেদ, রেজাউল হক, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ আল আমিন, আব্দুল আউয়াল, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ দেওয়ান, আকরাম হোসেন, নাহিদুল হাসান, আরিফুল রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, আব্দুল করিম, মেহরাব হোসেন, শহিদুল ইসলাম, জাহির উদ্দিন, মোহাম্মদ আব্দুল আলী, আরিফ রহমান, শাকিল আহমেদ, আমিনুল শাকিব, আবদুল ওয়াহেদ, মেহেদী হাসান এবং জাহিদুল ইসলাম নাইম। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।
ব্র্যাক মাউগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম জানান, এই ডিপোর্টেশন প্রমাণ করে, কাজের জন্য কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস এখন আর নিরাপদ নয়। তারা প্রত্যেকে দালালদের হাতে ৩৫ লাখ করে টাকা তুলে দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে জেল খেটেছে এবং এখন তাদের দেশে ফেরৎ পাঠানো হলো।
অবৈধ পথে যারা যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চায় বিপুল সংখ্যক মানুষের এই ডিপোর্টেশন তাদের জন্য একটা বড় শিক্ষা এবং উদহারণ বলে তিনি উল্লেখ করেন। ইউরোপ এবং আমেরিকা অবৈধ অভিবাসীদের এখন থেকে এভাবেই ফেরৎ পাঠাবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্র সীমান্ত পাড়ি দিতে গিয়ে ধরা পড়ে জেল খাটছেন শতাধিক বাংলাদেশশি।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK