Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

অর্থ পাচার মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের রিভিউ আবেদন খারিজ

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: June 2, 2011 | 10:35 AM

ইউএসএনিউজ ডেস্ক: অর্থ পাচার মামলায় সুপ্রিম কোর্টের একটি রায় পুনর্বিবেচনার জন্য বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন।এ সময় তারেক রহমানের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন ভুঁইয়া,ব্যারিস্টার রিয়াজউদ্দীন প্রমুখ আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে ছিলেন আনিসুল হক।
গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের ওই রায়ে বলা হয়েছিল, তারেকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি ২০০৯ সালের আইনের পরিবর্তে ২০০২ সালের আইনে চলতে পারে। ওই রায় ‘অস্পষ্ট’ দাবি করে ২ মে তারেক রহমানের পক্ষ থেকে তা পুনর্বিবেচনার আবেদন করা হয়।৩০ মে উভয় পক্ষে শুনানি গ্রহণ শেষে আজ আদেশের জন্য দিন ধার্য ছিল। সকাল সাড়ে ৯ টায় আদালত এজলাসে আসন নেয়ার পর আদালত ‘ডিসমিসড’ বলে সংক্ষিপ্ত আদেশ দেন।এ ব্যাপারে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘তারেক রহমানের বিরদ্ধে যে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে তার কোনও প্রমাণ নেই। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV