নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীমেম্বার প্রার্থী বাংলাদেশী জয় চৌধুরীর ফান্ডরেইজিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীতে বাংলাদেশী প্রার্থী জয় চৌধুরীর সমর্থনে ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস বেলোজিনো পার্টি হলে ফান্ড রেইজিং ডিনারে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে মূলধারার নেতা নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী, বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতা মোর্শেদ আলম, কাজী আজহারুল হক মিলন, ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, এসেম্বলী ওমেন প্রার্থী মেরী জুবাইদা, আবু তালেব চৌধুরী চান্দু, ইমাম কাজী কাইয়ুম, আহসান হাবিব, কাজি শাখাওয়াত হোসেন সহ বাংলাদেশী ও এশিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ। এসেম্বলী প্রার্থী জয় চৌধুরী বলেন, বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদের সুনিশ্চিত। নির্বাচিত হলে বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার আদায়ে কাজ করে যাবো।

প্রধান অতিথি মোর্শেদ আলম বলেন, নিউইয়র্কে বাংলাদেশীদের নির্বাচিত প্রতিনিধি এখন সময়ের প্রয়োজন।

মূলধারার ইউনিয়ন নেতা মিলন রহমান বলেন, জয় চৌধুরী যুক্তরাষ্ট্রে দুইবার ৬০ হাজার স্টুডেন্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তার নেতৃত্বে নিউইয়র্কের গভর্ণর এন্ড্রোকুমোর বিরুদ্ধে আন্দোলন করে ভর্তি ফি কমিয়েছেন। নির্বাচিত হলে তিনি ইমিগ্র্যান্টদের অধিকারআদায়ের কাজ করবেন।

চট্রগ্রামের সন্তান জয় চৌধুরী মাত্র ১০ বছর পূর্বে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচিত স্টুডেন্ট প্রেসিডেন্ট, যুব ডেমোক্রেটের ট্রেজারার ছিলেন, তিনি আমেরিকান সেনাবাহিনী ও নিউইয়র্ক সিটি কাউন্সিলে কর্মরত রয়েছেন। নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, উডসাইড ও এলমহার্ষ্টে এলাকায় এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ থেকে নির্বাচন করবেন। আগামী বছর জুনে ডেমোক্রেটের প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests