Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র জমকালো অভিষেক (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: November 26, 2019 | 10:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা গত ২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত নব নির্বাচিত কমিটির বর্ণিল এ অভিষেকে আনন্দ-উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল কুমিল্লাবাসীর মিলন মেলা। জমকালো সাংস্কৃতিক পরিবেশনার এ অনুষ্ঠানে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক মূল্যবোধকে প্রবাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোমেনের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরীর পরিচালনায় নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার। এ সময় নির্বাচন কমিশনার মো: আবুল হোসেন ও মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ-আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অভিষিক্তরা হলেন : সভাপতি ডা. আলী আহমেদ, সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুল আলম দিপু, সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরী, মো. কবির হোসেন, এমএ মতিন ও হাসান কবির সুমন, সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ, সহ সাধারণ সম্পাদক তাছলিমা পাটোয়ারী ও আবদুল আলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, কোষাধ্যক্ষ মো. হাবিব উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এইচ আর ভুইয়া আখলাস, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মো. আবদুল কায়্যূম মিয়াজী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আলম, মহিলা সম্পাদিকা হাসিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক গোলাম সাঈদ সিজন, কার্যকরী সদস্য রেজা আবদুল্লাহ স্বপন, আবু কাউসার, মিজানুর রহমান, আশরাফুল ইসলাম ভূইয়া বাবলু, দীপক সাহা ও রুমেল সরকার।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন : হাজী পেয়ার আহমদ, আবুল কালাম ভূইয়া, কাজী আব্দুর রশিদ, আলহাজ্ব নূরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সরকার।
শপথ গ্রহণের পরপর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় বিপুল করতালির মধ্য দিয়ে বিদায়ী কমিটি নব নির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি মোঃ মনিরুল আলম দিপু, সহ সভাপতি সালাউদ্দিন চৌধুরী, কার্যকরী সদস্য আব্দুল্লাহ রেজা স্বপন ও ইভেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম ভুইয়া রুমির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আ.স.ম খালেদুর রহমান (সবুজ)।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএমএএনএ সভাপতি ডা. খন্দকার মাসুদ রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সহ সভাপতি মহি উদ্দিন দেওয়ান, সাবেক সমাজ কল্যাণ সম্পাদ কাজী তোফায়েল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি হাজী খবির উদ্দিন ভুইয়া, কমিউনিটি এক্টিভিস্ট কাজী এনামুল হক, এমদাদুল হক কামাল, আব্দুল্লাহ আল ক্বাফী, ফখরুল ইসলাম মাসুম, সাদেক হোসেন সরকার, মো: আবুল হোসেন, সারোয়ার হোসেন বাবু প্রমুখ।

নব নির্বাচিত সভাপতি ডা. আলী আহমেদ তার বক্তব্যে সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির সব কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে অভিষিক্তরা বলেন, কুমিল্লাবাসীর যে কোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানই হবে তাদের প্রধান লক্ষ। দেশের জনকল্যানমূলক কর্মকান্ড সহ নতুন ইমগ্র্যান্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকারও করে এ নয়া কমিটি।

বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মোমেন এবং বিদায়ী সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপনসহ ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সব শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী খালিদ, কৃষ্ণা তিথি, মনিকা দাস, আমানত হোসেন আমান, আরিফ, সুমি, সিজান। নৃত্যে ছিলেন সামিয়া। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা উপভোগ করেন দারুণভাবে। জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কুমিল্লার বাসিন্দারা ছাড়াও কমিউিনিটি নের্তৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন।

উল্লেখ্য, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের তিতাস রেষ্টুরেন্ট পার্টি হলে গত ১ অক্টোবর অনুষ্ঠিত কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাধারণ সভায় ২০১৯-২০২১ সালের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

https://www.youtube.com/watch?v=5SCfJjIPnn0
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ