যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশ : খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ঐক্যের আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হবার আহ্বান উচ্চারিত হলো যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশ থেকে।
রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি (নবগঠিত কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক) আলহাজ্ব আবু তাহের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি কাওসার আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, নবগঠিত জাসাস কেন্দ্রীয় কমিটির সেমিনার সম্পাদক বিল্লাল আহমেদ চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম রহমান সায়েম, লালবাগ থানা বিএনপি নেতা জামালুর রহমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি।
সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্রস্থ আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, যুবদল নেতা ওয়েস আহমেদ, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, ছায়েদ আলী, মো. মান্নান,মো. স্বপন, সিদ্দিক হোসেন রুবেল, বিএনপি নেতা এলিজা আকতার মুক্তা, দেওয়ান রাজা চৌধুরী, ফারহান চৌধুরী, মনসুর আহমেদ শাওন, মারিয়া আকতার মৌ প্রমুখ। এ সময় জাসাস কেন্দ্রীয় কমিটিতে যুক্তরাষ্ট্র জাসাসের বেশ ক’জনকে অন্তর্ভুক্তির খবরে সন্তোষ প্রকাশ করা হয়।
এদিকে, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন জাসাসে কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাওয়া যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দকে। সেলিম রেজা উল্লেখ করেছেন, এর মধ্যদিয়ে ত্যাগী নেতাদের যে মূল্যায়ন ঘটলো তা বিএনপি পরিবারকে অনুপ্রাণীত করবে। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests