নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র নতুন কমিটি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রস্থ আহলে সুন্নাত ওয়াল জামাত’র আহবায়ক কমিটির উদ্যোগে ২২ নভেম্বর শুক্রবার “পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী মাহফিল ও সুন্নী সম্মেলন ২০১৯” নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি হলে অনুষ্ঠিত হয়। বা’দ মাগরিব থেকে মধ্যরাত অবধি অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক সৈয়দ হেলাল মাহমুদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন শায়েখ আল্লামা আবু সুফিয়ান আল্ কাদেরী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফতি আল্লামা সৈয়দ আনসারুল করীম আজহারী। মাহফিল পরিচালনা করেন হোস্ট সংগঠনের সদস্য-সচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী। মাহফিলের মেজাজের পরিপূরক বক্তব্য উপস্থাপন করেন হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ, মাওলানা ইকরামুল হক তফাদার, মাওলানা আনোয়ার কাদেরী, মাওলানা ফকরুদ্দীন আল রাজী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, কমিউনিটি লিডার শাহজাহান সিরাজী, আবু তালেব চৌধুরী চান্দু, আবু তাহের, মাহবুবুর রহমান বাদল, ডাঃ হুমায়ুন কবির, মুহাম্মদ ইসহাক, মাহফুজুল বারী, আহসান হাবীব, মুহাম্মদ নাজের উদ্দীন, হাজী আবদুর রহমান, আবুল হাসেম, আবুল কাশেম। বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন মুহাম্মদ নাদের, আখতার হোসেন, মীর মশিউর রহমান, নাজিম উদ্দীন, মুরাদ মুজাদ্দেদী, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম মোমেন, মোতাসিম বিল্লাহ দুলাল, নবী হোসেন, ওমর ফারুক, কাজী সাইদুর রহমান, সানাউক হক, ইস্কান্দর মিয়া প্রমুখ।

নিউইয়র্ক সিটি ও স্টেটসহ পার্শ্ববর্তী নিউজার্সী, কানেক্টিকাট, পেন্সিলভেনিয়ার বিপুলসংখ্যক প্রতিনিধি, সংগঠক, কর্মী ও সমর্থকরা মাহফিলে ছিলেন। মাহফিলে প্রধান মেহমান আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী বলেন যে, মহান আল্লাহ তায়ালা সর্বপ্রথম তাঁর হাবীব (সাঃ) এর এ দুনিয়ায় শুভাগমনের উপলক্ষকে সকল নবীদের নিয়ে “মিসাক” এর সম্মেলনে উদযাপন ও বর্ণনা করেন যা পবিত্র কোরআনের সুরা আল ইমরানে উল্লেখ রয়েছে। এছাড়া হযরত ইব্রাহিম (আঃ) এর দোয়ায় মহান রাসুলে পাক (সাঃ) এর শুভাগমনের অগ্রিম সংবাদ রয়েছে (সূরা বাকারা), যা তাঁর এই দুনিয়ায় আগে এসেও ঈদে মিলাদুন্নবী (সাঃ) তথা মহানবীর (সাঃ) শুভাগমন উদযাপনের দলিল। আল কাদেরী বলেন, এছাড়া হযরত ঈসা (আঃ) মহান রাসুলে পাক (সাঃ) এর শুভাগমনের সংবাদ দিয়েছেন (২৮ পারা)। অতএব কোরআনের আলোকে এটা স্পষ্ট প্রমানিত যে মহান রাসুলে পাক (সাঃ) এর এই দুনিয়ায় শুভাগমনের বর্ননা, আলোচনা, সুসংবাদ, আনন্দ উদযাপন করা তথা এ মহান উপলক্ষকে গুরুত্ব দেয়া স্বয়ং আল্লাহ ও সকল নবীদের আদর্শ। উল্লেখ্য যে, অসংখ্য হাদিস শরীফে বর্নিত রয়েছে, “নবীপ্রেমই ঈমানের মূল” তথা যে মহানবী (সাঃ) কে ভালবাসে, তাঁর শুভাগমনে খুশী হয়, আনন্দ উদযাপন করে, সেই প্রকৃত ঈমানদার। আল কাদেরী উল্লেখ করেন, আর তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আনন্দ উদযাপন ঈমান, দ্বীন ও তাকওয়ার মূল যা ব্যাতিরেকে সকল ইবাদত প্রাণহীন ও মূল্যহীন। তিনি বলেন, পৃথিবীর প্রায় ১৫০ এরও বেশি দেশে মুমিনগণ স্বতস্ফুর্তভাবে সকল ঈদের সেরা ঈদ – ঈমানী ঈদ – নবীপ্রেমের ঈদ – ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুস তথা আনন্দ শোভাযাত্রা, সম্মেলন, যিকির মাহফিল, সালাতু সালাম মাহফিল, কিয়াম-দরূদ ও তবারুক বিতরণের মাধ্যমে উদযাপন করে থাকেন। শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ থাকায়; যা আল্লাহ প্রদত্ত সার্বজনীন ধর্মীয় স্বাধীনতার লংঘন; আরব উপসাগরীয় গুটিকয়েক রাজতান্ত্রিক দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) প্রকাশ্যে উদযাপন হয়না, যদিও মুমিনগন ঘরোয়াভাবে সেখানেও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করেন।
অত্র মাহফিলের পক্ষ থেকে মুসলিম জনতাকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের বিরোধী বাতেল ফেরকা নবীদ্রোহীদের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহবান জানানো হয় এবং সকলকে প্রিয়নবী (সাঃ) এর প্রেমে ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে ঈমানী চেতনায় দ্বীন, মিল্লাত ও মানবতার খেদমত করার আবেদন জানানো হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests