Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ সফর নিয়ে নিউইয়র্কের ৩ সিনেটরের সংবাদ সম্মেলন আল আকসা পার্টি হলে : সফরের ‘সারপ্রাইজ’ থাকবে সিনেটের ২০২০ সালের ‘বাংলাদেশ ডে’ উৎসবে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: November 27, 2019 | 2:54 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2625208417518042/

https://www.facebook.com/USANewsNY/videos/2198899097077029/

https://www.facebook.com/USANewsNY/videos/530846711090382/

https://www.facebook.com/USANewsNY/videos/2563611823733545/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের পাঁচ স্টেট সিনেটরের বাংলাদেশ সফর উত্তর সংবাদ সম্মেলনে স্টেট সিনেটর লুইস সেপুলভেদা বলেছেন, বাংলাদেশী কমিউনিটির জন্য সফরের ‘সারপ্রাইজ’ থাকবে সিনেটের ২০২০ সালের ‘বাংলাদেশ ডে’ উৎসবে। বাংলাদেশ সফর নিয়ে গত ২৪ নভেম্বর রোববার বিকেলে ব্রঙ্কসের আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে নিউইয়র্কের পাঁচ স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, জন ল্যু, জেমস স্কুফিস, লিরয় কমরি এবং কেভিন এ পার্কার গত ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, জন ল্যু এবং লিরয় কমরি। এসময় তারা সপ্তাহব্যাপি সফরের নানা অভিজ্ঞতা ও সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সিনেটররা উল্লেখ করেন, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শিগগিরই তারা নিউইয়র্ক-ঢাকা শিক্ষা বিনিময় কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-কিউনি এবং স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-সুনীর সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সেতুবন্ধন করার লক্ষ্যে এ কর্মসূচি নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তারা উল্লেখ করেন, তাদের নির্বাচনী এলাকায় বাংলাদেশী কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে তারা গত ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। এ সময় তারা জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামসহ রাজনৈতিক ও ব্যবসায়ি সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সফরকালে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, সিলেটের ইস্পাহানী চা বাগান, সিলেট এবং নারায়ণগঞ্জের দু’টি তৈরী পোষাক কারখানা পরিদর্শন করেন। মতবিনিময় করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং সিলেট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে। এসময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর পাশাপাশি নিউইয়র্কের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিভিন্ন সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা করেন। ওই সফরে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তারা বাংলাদেশ সরকারের আতিথেয়তার প্রশংসা করে বলেন, চিরদিন মনে রাখার মত তাদের জীবনের শ্রেষ্ঠ সফর এটি। তারা বাংলাদেশের চলমান উন্নয়নে নিজেদের অভিভূত হবার কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ যে উন্নয়নের শিখরে পৌঁছবে এতে তা সহজেই অনুমেয়।

সংবাদ সম্মেলনে সফরকারী পাঁচ সিনেটরের টিম লিডার লুইস সেপুলভেদা জানান, বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য ছিলো, নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির জনপ্রতিনিধি হিসেবে তাদের আরো ভালোভাবে মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি করা। সেদিক থেকে তাদের সফর সফল হয়েছে। তিনি বলেন, কিউনি এবং সুনী’র সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটকে কিভাবে যুক্ত করে শিক্ষা বিনিময় কর্মসূচি চালু করা যায় তার একটি রূপরেখা প্রণয়ণ চলছে। এ কর্মসূচি চালু হলে বাংলাদেশের শিক্ষার্থীরা যেমন এখানে আসতে পারবে তেমনি নিউইয়র্কের অন্যান্য কমিউনিটির শিক্ষার্থীরাও বাংলাদেশে গিয়ে জ্ঞান এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।
সংবাদ সম্মেলনে ইউএসএনিউজঅনলাইন.কম’র এক প্রশ্নের জবাবে সিনেটর লুইস সেপুলভেদা জানান, নিউইয়র্কের রাজধানী আলবেনীতে আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ‘বাংলাদেশ ডে’ উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির জন্য সারপ্রাইজ থাকছে। তিনি অবশ্য কি ধরণের সারপ্রাইজ আসছে সেটি পরিষ্কার করেন নি।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা ২০২০ সালে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ‘বাংলাদেশ ডে’ কর্মসূচিতে এ বিষয়টি অন্তর্ভূক্ত করতে সিনেটর লুইস সেপুলভেদার দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, নিউইয়র্কের রাজধানী আলবেনীতে বিগত বেশ ক’বছর ধরে আনুষ্ঠানিকভাবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হয়ে আসছে।
সংবাদ সম্মেলনে স্টেট সিনেটর জন ল্যু ঢাকা শহর ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘ইটস এ্যা অ্যামেইজিং কান্ট্রি, আই ওয়ান্ট টু গো ব্যাক এ্যাগেইন’।
সংবাদ সম্মেলনে স্টেট সিনেটর লিরয় কমরি ঢাকার ট্রাফিক জ্যামের কথা উল্লেখ করে বলেন, ঢাকার ভয়াবহ ট্রাফিক জ্যাম দেখার পর তিনি নিউইয়র্কের ট্রাফিক জ্যাম নিয়ে আর কখনো কোনও অভিযোগ করবেন না। তবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড এবং নির্মানাধীন মেট্রো রেলের কথা উল্লেখ করে কমরি আশা প্রকাশ করেন, উন্নয়ন কর্মকান্ড শেষ হলে বহুল ঘনবসতির শহর ঢাকার মানুষ ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট সিনেটরদের সফরসঙ্গী হয়ে বাংলাদেশে যাওয়া কমিউনিটি লিডার এটর্নী মঈন চৌধুরী, মোহম্মদ শাহ নেওয়াজ ও আব্দুর রহীম হাওলাদার। তারাও এসময় ওই সফরে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সংবাদ সম্মেলন শেষে আল আকসা রেষ্টুরেন্টের সৌজন্যে তাদের সুস্বাদু খাবার পরিবেশিত হয়। আল আকসা রেষ্টুরেন্টের জেনারেল ম্যানেজার আলী হায়দারের নেতৃত্বে রেষ্টুরেন্টের কর্মচারীরা অতিথি আপ্যায়নে অংশ নেন। এসময় উপস্থিত সিনেটররা সহ অথিতিরা খাবারের ভূয়সী প্রশংসা করেন।

সিনেটর লুইস সেপুলভেদা সহ অন্যান্য অতিথিরা পরে আল আকসা রেষ্টুরেন্ট ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন। এ সময় তাদের চা-মিষ্টিতেও আপ্যায়ন করা হয়।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনের স্থানটিও আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হল কতৃপক্ষ সৌজন্য হিসেবে বরাদ্দ দেয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV