ফ্লোরিডায় ব্যারিস্টার কাজলের স্ত্রী ফরিদার ইন্তেকাল, বুধবার জানাজা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ব্যারিস্টার মনির হোসেন কাজলের স্ত্রী ফরিদা হোসেন গতকাল মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল চল্লিশ বছর।
ব্যারিস্টার মনির হোসেন কাজল ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তার স্ত্রী ফরিদা হোসেন ফ্লোরিডার মিয়ামির মেমোরিয়াল হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ব্যারিস্টার কাজল ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তাদের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ফরিদা হোসেন গত ১০ বছর যাবত ব্রেস্ট ক্যানাসারে ভূগছিলেন। তার ক্যান্সার নিয়ন্ত্রনে থাকলেও তিনি মারা গেছেন নিউমিনিয়ায় আক্রান্ত হয়ে। মরহুমা ফরিদা হোসেন অত্যন্ত বিনয়ী পরোপকারী ও অনেক মহৎ কাজের সাথে জড়িত ছিলেন। মরহুমার মৃত্যুর পর বিপুল সংখ্যক প্রবাসী মরহুমাকে শেষবারের মতো দেখার জন্য হাসপাতালে ভিড় জমায়। মরহুমা ফরিদা হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বুধবার ২৭ নভেম্বর সন্ধ্যে ৫ টায় ফ্লোরিডায় মুসলিম সেমিট্রি 17551 NW 137 AVE Hialeah Fl 33018 । নামাজে জানাজা শেষে সেখানে তার মরদেহ দাফন করা হবে।
উক্ত নামাজে জানাজায় উপস্থিত থাকার জন্য আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে সকলকে অনুরোধ করা হয়েছে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK