Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

বাংলাদেশ-আমেরিকান রিপাবলিকান ক্লাব নিউজার্সি চ্যাপ্টারের সভা

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: November 27, 2019 | 2:25 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : গত ২৬ নভেম্বর মংগলবার রাতে নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ–আমেরিকান রিপাবলিকান ক্লাব, নিউজার্সি চ্যাপ্টারের এক সভা অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেনুতে রিপাবলিকান নেতা রেজাউল ইসলাম খালিদ এর আহবানে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনায় অংশ নেন সুমন মজুমদার,সংগঠনের সাধারন সম্পাদক শেখ শিমুল,সভাপতি ফারুক তালুকদার, জাহাংগীর হোসেন ভূঁইয়া,রতন ভট্টাচার্য,অভিজিত চৌধুরী লিটন প্রমুখ। এছাড়া আলোচনায় অংশ নেন সাংবাদিক আকবর হোসেন,সাংবাদিক মো: শাহীন, সাংবাদিক এমডি জামান,সাংবাদিক সুব্রত চৌধুরী প্রমুখ।

সভায় বাংলাদেশ-আমেরিকান রিপাবলিকান ক্লাব নিউজার্সি চ্যাপ্টারের কার্যক্রমে আরো বেশি গতিশীলতা আনয়নের লক্ষ্যে রিপাবলিকান নেতা রেজাউল ইসলাম খালিদকে সংগঠনের চেয়ারম্যান পদে নিযুক্তি দেয়া হয়। সভায় সংগঠনের পক্ষ থেকে আটলান্টিক সিটির কাউন্সিলর পদে বিজয়ী মো: হোসাইন মোর্শেদ,জিয়া আনজুম,আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী সুব্রত চৌধুরী ও কাজী ইসলামকে অভিনন্দন জানানো হয়।

এছাড়া আটলান্টিক সিটিতে সংগঠনের ভিত শক্তিশালী করার লক্ষ্যে সদস্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করা হয় এবং এব্যাপারে সভায় বিস্তারিত কর্মসূচী গৃহীত হয়।প্রবাসী বাংলাদেশী আমেরিকান রিপাবলিকানরা এই সভায় যোগ দেন।বাংলাদেশ-আমেরিকান রিপাবলিকান ক্লাব এর নবনিযুক্ত চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশীদের উক্ত সভায় যোগদান করে সভা সফল করায় সবাইকে ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ