Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটিতে অপরাধ প্রবণতা বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: November 28, 2019 | 9:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে গুলির ঘটনা সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা বাড়ছে। এই সপ্তাহে ব্রঙ্কসে দূর্বত্তের ঘটনায় দু’জন হতাহতের ঘটনা ঘটেছে। অপরদিকে কুইন্সের জ্যামাইকায় জিনতাইয়ের ঘটনা বাড়ছে। গত ২২ নভেম্বর শুক্রবার ওজনপার্কের একটি স্কুলে বাংলাদেশী এক স্কুল ছাত্র আক্রমণের শিকার হয়েছে। সর্বশেষ গত ২৪ নভেম্বর রোববার ভোর রাতে লং আইল্যান্ডে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনায় বাংলাদেশী কমিউনিটি সহ নিউইয়র্কবাসী উদ্বেগ প্রকাশ করেছেন। খবর ইউএনএ’র।

জানা যায়, নিউইয়র্কের ব্রঙ্কসে বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম স্টেফোন ব্রাউন (১৯)। এ ঘটনায় তার ২১ বছর বয়সী ভাই আহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ। পুলিশের বরাত দিয়ে নিউইয়র্কের বহুল প্রচারিত ডেইলি নিউজ ও নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়, গত ১৭ নভেম্বর রোববার রাতে ব্রঙ্কস হাউজিং প্রজেক্টের বাইরে র‌্যান্ডাল এভিনিউয়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্টেফোন ব্রাউন ও তার ভাই ১৭ নভেম্বর রাতে ব্রঙ্কসের সাউন্ডভিউ হাউসেস কমপ্লেক্সের বাইরে র‌্যান্ডাল এভিনিউয়ে দাঁড়িয়ে ছিলেন। রাত ৯টা ১০ মিনিটের দিকে কালো পোশাক পরা এক বন্দুকধারী তাদের সামনে আসেন এবং বন্দুকধারী হঠাৎ করেই স্টেফোন ব্রাউনের পেছনে ও তার ভাইয়ের হাতে গুলি করে দৌড়ে দ্রæত পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ দু’ ভাইকে উদ্ধার করে স্থানীয় জ্যাকোবি হাসপাতালে নেয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক স্টেফোন ব্রাউনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, স্টেফোন ব্রাউন ও তার ভাই সাউন্ডভিউ হাউসেস কমপ্লেক্সের বাসিন্দা। স্টেফোন ব্রাউনের ভাইয়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার চিকিৎসা চলছে। ওই বন্দুকধারীকে গ্রেপ্তারে পুলিশী তল্লাশি চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। এদিকে সিটি পুলিশ উল্লেখিত হতাহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২০ নভেম্বর বুধবার ডানি রিচার্ডসন (৩৬) নামের এক যুবক-কে আটক করে।

অপরদিকে গত ২২ নভেম্বর শুক্রবার ওজনপার্কের এমএস-১৩৭ (আমেরিকান্স স্কুল অব হিরোজ)-এ কয়েকজন শিক্ষার্থী বাংলাদেশী ছাত্র এডরিয়াল রহমান শুদ্ধ’র উপর আক্রমণ করেছে। শুদ্ধ ঐ স্কুলের সেভেন গ্রেডের কৃতি ছাত্র। তার মা সাংবাদিক সুলতানা রহমান জানান, ঘটনার দিন শুদ্ধ অনান্য দিনের মতো স্কুলে যায় এবং আকস্মিকভাবেই ঐ স্কুলের কয়েকজন শিক্ষার্থী তার উপর আক্রমণ করে। এতে শুদ্ধ মাথা ও মূখ সহ শরীরের বিভিন্ন স্থানে মারতœক আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনার ব্যাপারে পুলিশ রিপোর্ট করা হয়েছে।

এদিকে সিটির কুইন্স বরোয় বাংলাদেশ অধ্যুষিত জ্যামাইকায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে বলে স্থানীয় একাধিক বাংলাদেশী জানিয়েছেন। তারা বলেন, বিশেষ করে নারীরা ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এক শ্রেনীর ছিনতাইকারী হাঁটা পথে বা সাইকেল নিয়ে যাওয়ার পথে পথচারী নারীদের ভ্যানিটি ব্যাগ নিয়ে দ্রæত চলে যায়। হিলসাইড এভিনিউ’র আশপাশের অলিগলিতে এইসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত দুই সপ্তাহে অন্তত ৭/৮টি ছন্তাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এছাড়াও গত রোববার ভোর রাতে লং আইল্যান্ড সিটির ৩৮ স্ট্রীট ও ৩৬ এভিনিউর কর্ণারে গুলির ঘটনা ঘটেছে। এতে দূর্বৃত্তের গুলিতে একজন পুলিশ অফিসার আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV