সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র গঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা ও অভিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয় নেতা সাদেক হোসেন খোকার নামে যুক্তরাষ্ট্রে স্মৃতি সংসদ গঠিত হয়েছে। এটির নাম সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র। গত ২৬ নভেম্বর বিকেলে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সাদেক হোসেন খোকার সতীর্থদের এক বৈঠকে এ স্মৃতি সংসদ গঠন করা হয়। এ দিন ১৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে। অন্য উপদেষ্টারা হলেন, মোহাম্মদ হোসেন বাদশা, কাজী শাখাওয়াত হোসেন আজম ও মোহাম্মদ ওমর ফারুক। আহবায়ক আব্দুস সবুর, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, ফিরোজ আহমেদ, একে আজাদ ও আতিকুল হক আহাদ, সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব বদিউল আলম, সদস্য মোহাম্মদ শাহাজান শেখ, সৈয়দ আতিকুর রহমান ফারুক, এস মিয়া তৌহিদ, মোহাম্মদ হাসান, তারিকুল ইসলাম দীপু, মুজিবুর রহমান স্বপন, বাদল মির্জা, মোহাম্মদ মনিরুল ইসলাম (মনির)।
বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে শিগগরই সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মরহুমের চেহলাম উপলক্ষ্যে কাঙ্গালী ভোজ এবং সর্বজনিন নাগরিক শোক সভা আয়োজনের।
প্রসঙ্গত: গত ৪ নভেম্বর নিউইয়র্কের স্লোয়েন ক্যাটারিং ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেন।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK