Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাস্তার ওপর ইফতার পার্টি আয়েজনের সিদ্ধান্ত আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: November 29, 2019 | 9:20 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2730451976978307/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন আসন্ন রমজানে রাস্তার ওপর খোলা আকাশের নিচে ইফতার পার্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি সেন্টারে অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা স্বপন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, প্রচার সম্পাদক মেহের চৌধুরী, দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন, কর্মকর্তা বাছির খান, এডভোকেট আলাউদ্দিন, মো. বেলাল হোসেন প্রমুখ। কার্যকরী কমিটির সদস্যরা সভায় অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সভায় আগামী বছর দ্বিতীয় বারের ক্রুজ পিকনিক আয়োজন এবং সংগঠনের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতি আবদুস শহীদ বলেন, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করছে এ সংগঠনটি। দেশে ও প্রবাসে একযোগে কাজ করছে মানুষের কল্যাণে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথমেলা, ক্রুজ পিকনিক সহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাধারণ সম্পাদক জামাল হুসেন প্রবাসে নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরা সহ আগামীতে আরো ভালো অনুষ্ঠান আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV