Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাতের মুক্তি দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: November 30, 2019 | 11:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি আবু ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতারের নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তি দাবিতে ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে বিক্ষোভ করলো সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখা।
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারও মুক্তি দাবি করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিন এবং পরিচালনা করেন সেক্রেটারি সুরুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, দমন-পীড়ন চালিয়ে সরকার তার সমালোচনাকারিদের মুখ বন্ধ রাখতে চাচ্ছে। কিন্তু কোনদিনও এহেন স্বৈারাচারি কায়দায় ক্ষমতাকে স্থায়ী করা সম্ভব হয়নি, বাংলাদেশেও হবে না। গিয়াস বলেন, সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে শেখ হাসিনা তার দু:শাসনের দিনলিপিকে জনগণের কাছে থেকে দূরে রাখতে চাচ্ছেন। কিন্তু সেটি হবে না।

আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, আরাফাত রহমান কোকো স্মৃতি স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শাহাদৎ হোসেন রাজু, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আলী হোসেন, মীর মশিউর রহমান, ওয়াহেদ আলী মন্ডল, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এস আলম, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মোফাজ্জল ভ’ইয়া, বিএনপি নেত্রী তাহমিনা আক্তার, জাতীয়তাবাদি ফোরামের নেতা মোহাম্মদ নাসিম, মোতাহার হোসেন, মোস্তাক আহমেদ, মাহবুবুর রহমান প্রমুখ।

সভাপতির সমাপনী বক্তব্যে বাবরউদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি চিকিৎসাজনিত কারণে যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন, কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। এটি সম্পূর্ণ অমানবিক। একে রুখতে হবে আন্তর্জাতিক জনমত সুসংহত করার মাধ্যমে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV