Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: November 30, 2019 | 3:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে নব নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা গতকাল শুক্রবার নিউইয়র্কে এসেছেন। প্যারিস থেকে তিনি নিউইয়র্কে আসেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করবেন বলে জানা গেছে। রাবাব ফাতেমাকে নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। গত ক‘দিন তিনি প্যারিসে অবকাশকালীন ছুটিতে ছিলেন। প্যারিসে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত রাবাব ফাতেমার স্বামী।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জাতিসংঘের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন আগামী সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে যোগ দেবেন। পরে তিনি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV