বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার নতুন কমিটিতে যুক্তরাষ্ট্রের ১০ জন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ১৮৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে গত ২৩ নভেম্বর।এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান। নতুন এই কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে স্থান পেয়েছেন ১০ জন।

কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনুকে।

সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম ফারুক শাহীন এবং ইঞ্জিনিয়ার এম রহমান সায়েমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি হাজী আবু তাহের। প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম আকন্দ,

মানবাধিকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন, সেমিনার বিষয়ক

সম্পাদক করা হয়েছে বিলাল চৌধুরীকে। এছাড়া সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশিগানের মোস্তাকুর রহমান এবং কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হায়দার আলী।

জাসাসের কেন্দ্রীয় নতুন কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। জাসাসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি হাজী আবু তাহের, ইঞ্জিনিয়ার সায়েম রহমান এবং বিলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুবদল, যুক্তরাষ্ট্র ছাত্রদল, কোকো পরিষদ, যুক্তরাষ্ট্র জাসাস এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দ।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








