যুক্তরাষ্ট্রে তিন জনের দেহে ইকোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ চিহ্নিত

ই উএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে তিন জনের দেহে ইকোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ চিহ্নিত করা হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্রে তিন জনের দেহে ইকোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ধরা পড়েছে বলে জানিয়েছে মার্কিন স্বাস্থ্য দপ্তর৷
এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে সব ধরনের সবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। ই.কোলাই ব্যাকটেরিয়া আক্রান্ত শসা খেয়ে ইউরোপের দু’টি দেশে ১৭ ব্যক্তির মৃত্যুর পর রাশিয়া এ নিষেধাজ্ঞা আরোপ করলো।রাশিয়ার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, দেশটিতে এরইমধ্যে আমদানী করা ইউরোপীয় সব সবজি বাজেয়াপ্ত করা হবে। ই.কোলাই ব্যাকটেরিয়ায় এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এতে আক্রান্ত হলে মানবদেহে প্রাণঘাতী হেমোলিটিক-উরামিক সিন্ড্রোম দেখা দেয়। এ পর্যন্ত ই.কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে যে ১৭ জন মারা গেছে তার মধ্যে ১৬ জন জার্মানির এবং একজন সুইডেনের নাগরিক।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ আজ বলেছে,ই.কোলাই ব্যাকটেরিয়ার যে প্রজাতিটি ইউরোপ জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে, এর আগে তার কোনো অস্তিত্ব ছিল না। দু’টি ভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়ার সমন্বয়ে এটি গঠিত হয়েছে।সমকাল
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes