নিউজার্সির হাসপাতালে কিডনি দেওয়া হল ভুল রোগীকে : দু’রোগীর নাম ও বয়স এক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এক রোগীর কিডনি প্রতিস্থাপন করতে গিয়ে ভুল করে তা দেওয়া হল আরেক রোগীকে। দুই রোগীর নাম এবং বয়স এক হয়ে যাওয়াতেই ঘটেছে এ বিপত্তি। যুক্তরাষ্ট্রে নিউ জার্সির এক হাসপাতালে ঘটেছে এ ঘটনা।
কিডনি প্রতিস্থাপনের একদিন পর বিষয়টি বুঝতে পারেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এমন ঘটনা নজিরবিহীন। এরকম ভুল হওয়ার ঘটনা বিরল।
ক্যামডেন শহরের ভারচুয়া হেলথ কোম্পানির ওই হাসপাতালের কর্মকর্তারা বলছেন, কিডনি প্রতিস্থাপনের জন্য ওয়েটিং লিস্টে থাকা ৫১ বছর বয়সী এক রোগীকে অগ্রাধিকার ভিত্তিতে ১৮ নভেম্বরে নতুন কিডনি দেওয়া হয়। কিন্তু এর পরদিনই হাসপাতালের ক্লিনিক্যাল টিমের একজন বুঝতে পারেন যে, ওই কিডনিটি আসলে ওই রোগীকে নয় বরং আরেকজনকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা ছিল।
যে রোগীকে ওই কিডনিটি প্রতিস্থাপন করার কথা ছিল তিনি কিডনি পেয়েছেন ছয়দিন পর অর্থাৎ, ২৪ নভেম্বরে। তবে কিডনি প্রতিস্থাপনের পর দুই রোগীই ভাল আছেন বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
ভারচুয়া হেলথ কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রেগিনাল্ড ব্লাবার এক বিবৃতিতে বলেছেন, “রোগীরা যারা কার্যত আমাদের হাতে তাদের জীবন সঁপে দিয়েছেন, তাদের প্রতি আমাদের গুরুদায়িত্ব রয়েছে। দুই রোগীর নাম এবং বয়স এক হলেও তাদের অন্যান্য তথ্য যাচাই করে দেখা হলে হয়ত এমন ভুল এড়ানো যেত।” বিডিনিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’