Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জিআই রাসেল, সেক্রেটারি শিব্বীর

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: December 1, 2019 | 6:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসের লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে ফোবানার ৩৫তম সম্মেলন। এই সম্মেলনের কনভেনার হয়েছেন জিআই রাসেল এবং মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ। 

গত ২৩ নভেম্বর শনিবার ওয়াশিংটনে ফোবানার এক ‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন ৩৫তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির প্রেসিডেন্ট জি আই রাসেল। সভায় উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ৩৪তম ফোবানা সম্মেলনের কনভেনার প্রাক্তন চেয়ারম্যান হাসমত মোবিন, সদস্য সচিব নাহিদা আলী এবং ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ। সভায় ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এছাড়া সভায় ৩৪তম ফোবানা সম্মেলনের জন্য প্রায় ২৫ হাজার ডলারের ফান্ড সংগ্রহ করা হয়। 

৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, আগামী দুই বছরে স্বাগতিক কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের আরো নেতৃবৃন্দকে ফোবানার সাথে সম্পৃক্ত করা হবে। সভায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মসূচি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ। তিনি বলেন, ‘অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’ এই প্রতিপাদ্যকে ধারন করে ৩৫তম ফোবানা সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসব পালিত হবে।

সভায় ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, ৩৫তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে আক্টোবর/নভেম্বর ২০২০ সালে ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলন, ফেব্রুয়ারী ২০২১ সালে বাংলাদেশে ফোবানার প্রেস কনফারেন্স এবং আগামী জুন ২০২১ সালে নিউইয়র্কে ৩৫তম ফোবানা সম্মেলনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে ৩৫তম ফোবানার যাবতীয় কার্যক্রম সবার সামনে তুলে ধরা হবে। এদিকে সমাবেশের পূর্বে ফোবানা নেতৃবৃন্দ ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের জন্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। ভেন্যু পরিদর্শন শেষে ফোবানা নেতৃবৃন্দ সম্ভাব্য ভেন্যু সিলেকশন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরে ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু চূড়ান্তকরণ এবং চুক্তি স্বাক্ষরিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV