Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র বিজয় শোভাযাত্রা ১৫ ডিসেম্বর, বিজয়ের মাসের প্রথম প্রহরে উৎসব ব্যানার উন্মোচন

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: December 2, 2019 | 12:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে আগামী ১৫ ডিসেম্বর রোববার নিউইয়র্কে বিজয় শোভাযাত্রা ও শিশু-কিশোরদের পুরস্কার বিতরণী উৎসব করবে হৃদয়ে বাংলাদেশ। বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে দু’দিন ব্যাপি বিজয় উৎসবের ব্যানার উন্মোচন করে সংগঠনটি। প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে হৃদয়ে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঙালির চেতনা মঞ্চের সভাপতি আব্দুর রাহিম বাদশা, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, খলিল বিরানি হাউসের সত্ত্বাধিকারী মো. খলিলুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট এম মুহিত, নুরে আলম জিকুর, এন ইসলাম মামুন, মিয়া মো. দাউদ, ফয়সল আহমেদ, হৃদয়ে বাংলাদেশের উপদেষ্টা সাংবাদিক শামীম আহমেদ, উপদেষ্টা ৭১’র যুদ্ধবন্দী মোহাম্মদ আব্দুর রহমান, হৃদয়ে বাংলাদেশের মামুন রহমান, মাকসুদা আহমেদ, সঙ্গীত শিল্পী শারমিন তানিয়া, বদরুজ্জামান রুহেল, রায়হান রানা, মাসুদ ফকির, আলিমুল ইসলাম বান্টি, ছোট্টমনি লিয়ানা প্রমুখ।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে আগামী ১৫ ডিসেম্বর রোববার দুপুর ১টা ১ মিনিটে এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। বের করা হবে বর্ণাঢ্য বিজয় র‌্যালি। দু’দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর শিশু-কিশোরদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রা ও শিশু-কিশোরদের পুরস্কার বিতরণী। থাকবে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজন। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV