Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে স্মৃতি সংসদের নাগরিক শোক

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: December 2, 2019 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বীর মুক্তিযোদ্ধা, অভিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান, জাতীয় নেতা মরহুম সাদেক হোসেন খোকা স্মরণে নিউইয়র্কে নাগরিক শোক সভা ও মেজবানের আয়োজন করা হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের খাবার বাড়ির পালকি পাটি হলে সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র এ অনুষ্ঠানের আয়োজন করছে। বিকাল ৩ টায় খাবার বাড়ির রেস্টুরেন্টের সামনে তবারক বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। বাদ আসর খতমে কুরআন, মিলাদ মাহফিলের আয়োজন থাকবে। মাগরিবের নামাজের পর শুরু হবে নাগরিক শোক সভা।
সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তাষ্ট্রের আহবায়ক আবদুস সবুর ও সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরী জানান, মরহুম সাদেক হোসেন খোকার ইন্তেকালের ৪০ দিন পূর্ণ হবে আগামী ১৪ ডিসেম্বর, শনিবার। দিনটি উপলক্ষে এ অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রবাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি ও সাদেক হোসেন খোকার সতীর্থ এবং বন্ধুরা স্মৃতিচারণ করবেন।
তারা বলেন, সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনসহ নেতৃবৃন্দ নাগরিক শোক সভার সার্বিক তত্বাবধান করছেন। এছাড়া অন্য নেতৃবৃন্দও অনুষ্ঠানের দিন বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। উদ্যোগতারা  সবাই দলমত নিবিঁশেষে মরহুম সাদেক হোসেন খোকার প্রতি শ্রধ্যা ও তার আত্বার মাগফেরাত কামনার দোয়ায় হাজির হওয়ার আমন্ত্রণ জানান।
প্রসঙ্গত: গত ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কের ম্যানহাটানের স্লোয়েন ক্যাটারিং ক্যানসার হাসাপাতালে ইন্তেকাল করেন বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV