সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছকান মিয়া স্মরণে নিউইয়র্কে দোয়া ও আলোচনা সভা (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আছকান মিয়া স্মরণে গত ১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

যুক্তরাষ্ট্র মৌলভীবাজারবাসী আয়োজিত কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলম জিকুর পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার হোসেন চৌধুরী। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফিজ জমির আলী।
স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ এন মজুমদার, আব্দুর রহিম বাদশা, সিরাজুল ইসলাম বেগ, ফয়েজ মাষ্টার, হাজী মোছাব্বির, হাজী আকুল মিয়া, সিরাজ উদ্দিন আহদেদ সোহাগ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জগলু তপফদার, আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, মিয়া মো. আলতাফ, সোহান আহমেদ টুটুল, শাহ আলম, শাহ জাবেদ, ফজল খান, শামীম চৌধুরী, শাহান আহমেদ, মিয়া মো. দাউদ, মূহম্মদ শহীদ, কামরুল হাসান সিরাজী, কপিল চৌধুরী, আব্দুস সালাম, মোস্তফা আহমেদ ভূইয়া, শ্যামল কান্তি চন্দ, সৈয়দ পাবেল, রফিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাসদ নেতা কমান্ডার আছকান মিয়া ছিলেন একজন সৎ, নির্ভীক, আদর্শবান দেশ প্রেমিক মানুষ। মুক্তিযুদ্ধে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বক্তারা তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক জীবনে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী বলেন, সাবেক ছাত্র নেতা মরহুম আছকান মিয়া বঙ্গবন্ধুর ডাকে দেশ মাতৃকার জন্য জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশকে হানাদার মুক্ত করেন।
সভায় মরহুম আছকান মিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক মৌলভীবাজার প্রবাসী উপস্থিত ছিলেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests