Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভার্জিনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিনা মূল্যে চিকিৎসা সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: December 2, 2019 | 11:58 PM

রফিকুল ইসলাম আকাশ, ভার্জিনিয়া : আরলিংটন ভার্জিনিয়ার ওয়াল্টার রীড কমিউনিটি সেন্টারে গত ৩০ই নভেম্বর শনিবার চারজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি টিম যেসব প্রবাসী বাংলাদেশির ইনস্যুরেন্স কাভারেজ নেই তাদের স্বাস্থ্যসেবা প্রদান করে। মেট্রো ওয়াশিংটন ডিসির জনপ্রিয় সংগঠন প্রিয় বাংলার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা উপদেশ, প্রেসক্রিপশন, চাকরি ক্ষেত্রে বয়স্কদের অক্ষমতা সুবিধা ও অভিবাসন সহায়তা, ওষুধ ব্যবস্থাপত্রের ডিসকাউন্ট কার্ড, বিনা মূল্যে মানসিক, জেনারেল প্র্যাকটিশনার চিকিৎসার সেবা দেওয়া হয়। গত দুই বছর যাবত প্রিয়বাংলা ফ্রি মেডিকেল এডভাইচ ভার্জিনিয়াতে ত্রৈমাসিক এ সেবাদান করে আসছে।

প্রিয় বাংলা ফ্রি ক্লিনিকের প্রধান উপদেষ্টা ডাক্তার সৈয়দ মাহতাব আহমদের পরিচালনায় যেসব চিকিৎসক স্বেচ্ছাসেবা দিয়েছেন তাঁরা হলেন—ডাক্তার রাকেশ মাথুর, ডাক্তার আদ্রিতা আশরাফ এবং ডাক্তার কিরাত পরমার। এই চিকিৎসা সেবা সর্বজনীন করতে প্রিয় বাংলা প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করেন।

প্রিয় বাংলার পক্ষ থেকে যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন তারা হলেন—লুবাবাহ রহমান চুড়ি, মুনা রহমান, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম আকাশ, ডেমিয়ান ডিয়াস, পুলি কর্মকার, প্রিয়লাল কর্মকার প্রমুখ। স্থানীয় বাংলাদেশি আলাদ্দিন রেস্তোরাঁ স্বেচ্ছাসেবকদের দুপুরের খাওয়ার সরবরাহ করে। ত্রৈমাসিক স্বাস্থ্যসেবার পরবর্তী দিন ক্ষণ শীঘ্রই জানানো হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV