Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটি টেক কলেজ বিএসএ’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইভেন্ট : সঠিক তথ্য আর মেন্টোরিংয়ে অভাবে অভিবাসীরা পিছিয়ে পড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: December 3, 2019 | 1:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কলেজ অফ টেকনোলজির (সিটি টেক) বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএ) সম্প্রতি ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক এক কর্মশালার আয়োজন করে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেল রিসার্ভ ব্যাংক অফ নিউইয়র্কের সিনিয়র অডিটর এবং বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) এর প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী। তিনি স্টুডেন্টদের রেজ্যুমে, কভার লেটার, ইন্টার্নশীপ এবং ফুল টাইম জব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জনাব চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে আসা অভিবাসী স্টুডেন্টরা যারা এখানে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারা কারো থেকে কম মেধাবী নয়। শুধুমাত্র সঠিক তথ্য আর মেন্টোরিংয়ে অভাবে আমরা পিছিয়ে পড়ছি। এরপরেও কর্পোরেট আমেরিকায় এখন প্রচুর বাংলাদেশী সফলতার সাথে কাজ করছেন। তিনি আরো বলেন, আমরা সবাই ভালো গ্রেড বা জিপিএ মেইনটেইন করতে চাই, কিন্তু এক্সট্রাকার্রিকুলার কর্মকান্ডে বা ইন্টার্নশিপের দিকে নজর দেই না। ফুলটাইম জব অফার পাওয়ার জন্যে ভালো জিপিএর পাশাপাশি বিভিন্ন স্টুডেন্ট ক্লাবে নিয়মিত অংশগ্রহণ এবং পার্ট-টাইম ইন্টার্নশীপ করার জন্যে সবাইকে আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ওয়াহিদুর রহমান, প্রেসিডেন্ট জার্জিস আউয়াল, নজম উদ্দিন আহমেদ, প্রিয়াঙ্কা রায়, সেলিম রেজা, স্বাগতা দাশগুপ্তা, রিদয় শর্মা, জান্নাতুল মুকিম, সামিহা আনজুম, জারিন ইসলাম, জান্নাতুল তাজরিয়ান সুমি প্রমুখ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV