Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী শমশেরনগরবাসীর সভা

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: December 3, 2019 | 11:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত মৌলভীবাজার  জেলার প্রবাসী শমশেরনগরবাসীর এক সভা গত ১লা ডিসেম্বর রবিবার সন্ধ্যায় অনুষঠিত হয়েছে। উইন্টার স্টর্ম এলার্ট জারি থাকার পরও প্রচন্ড স্নো ও বৃষ্টির মাঝে তাৎক্ষণিক সিদ্বান্তে নিউইয়র্কের ব্রংকসের বাংলাবাজাছে এক রেস্তোরাঁয় সভাটি অনুষঠিত হয়। এবিএম মাসুদুর রহমানের সভাপতিততে ও মিজানুর রহমান চৌধুরী মিজানের পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন সৈয়দ আলমগীর আহমদ, মাকসুদ আলী রাসেল, সাংবাদিক মাহফুজ আদনান, মুমিনুর রহমান প্রমুখ । আবহাওয়ার প্রতিকুলতায় মোমেন রহমান মিনু, সৈয়দ শিপু, সৈয়দ তপু, সায়মন আহমদ, ফয়ছল মাহমুদ, মিফতাহুর রহমান শাফাত উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করেছেন এবং সকল সিদ্বান্তের প্রতি একাত্মতা পোষণ করেছেন।

আমেরিকা প্রবাসী সকল শমশেরনগর বাসীকে একত্রিত করার জন্য ও মিলনমেলার আয়োজনের লক্ষ্যে এবং পরবর্তীতে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছিল। সভায় সিদ্বান্ত সমূহঃ 

১) আগামী পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করা এবং সকল শমশেরনগর বাসীর পরিবার পরিজন কে একত্রিত করা।

২) ইফতার মাহফিলের আয়োজন করার জন্য এবিএম মাসুদুর রহমানকে আহবায়ক ও সৈয়দ আলমগীর আহমেদ কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

৩) ইফতার মাহফিলের প্রস্তুতি ও আয়োজন কমিটির সদস্যদের তালিকা তৈরির সভার তারিখ আগামী ২২ শে মার্চ ২০২০ রবিবার নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV