Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্ক টাইমসের প্রথম নারী সম্পাদক জিল আব্রামসন

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: June 4, 2011 | 1:11 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্ববিখ্যাত নিউইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশনার ১৬০ বছরের ইতিহাস ভেঙে এই প্রথম এক নারীকে নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নারী ক্ষমতায়নে বিশ্বে সবচেয়ে মর্যাদাশালী পত্রিকার স্বীকৃতি মিলল। নতুন নির্বাহী সম্পাদকের নাম হচ্ছে জিল আব্রামসন। ৫৭ বছর বয়সী আব্রামসন ২০০৩ সাল থেকে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন এবং নির্বাহী সম্পাদক ছিলেন বিল কেলার (৬২)। কেলার এখন থেকে নিউইয়র্ক টাইমসে লেখালেখি করবেন নিয়মিতভাবে। সম্পাদকের দায়িত্ব পালনকালে তিনি লেখালেখির সুযোগ পাননি। টাইমসের প্রকাশক আর্থার সালজবার্গার বৃহস্পতিবার ২ জুন এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে টাইমসের ওয়াশিংটন ব্যুরো চিফ ডিন ব্যাকুয়েটকে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ করা হয়েছে। ডিন ব্যাকুয়েট এর আগে লসএঞ্জেলেস টাইমসের সম্পাদক ছিলেন। বিল কেলার ৮ বছর ধরে নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনকালে টাইমসের রিপোর্টিংয়ে অনেক উন্নয়ন ঘটেছে। তবে সামগ্রিক মন্দার পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমসের সার্কুলেশন হ্রাস পায়। বিক্রি করতে হয় টাইমস ভবনের একাংশ।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর নির্বাহী সম্পাদক হিসেবে এই প্রথম একজন নারীকে নিয়োগ দেওয়া হলো। জিল আব্রামসন অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV