চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ’র সভা : জাকজমক পূর্নভাবে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসনে হাইটসের একটি রেস্টুরেন্টে গত ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এমলাক হোসেন ফয়সালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশিক মাহমুদের পরিচালনায় সভার শুরুতেই এলামনাই এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মো: কায়সার সরদার কে অভিনন্দন জানানো হয়। গত ১৭ নভেম্বর নিউইয়র্ক সিটির অন্যতম সংগঠন স›দ্বীপ সোসাইটির নির্বাচনে কায়সার সরদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় স›দ্বীপ বাসীকে ধন্যবাদ জানানো হয়।
কার্যকরী কমিটির সভায় এলামনাই এসোসিয়শনের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা ও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারেও স্বাধীনতা দিবস ২০২০ অত্যন্ত জাকজমক পূর্নভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক প্রফেসর মো: সোলায়মান, যুগ্ম আহবায়ক মো: বদিউল আলম, সদস্য সচিব মে: কায়সার সরদার, সদস্য প্রফেসর মো: সিরাজুল ইসলাম, মো: হানিফ চৌধুরী, শামীমা খানম শবনাজ, জ্যাকি ওমর আনোয়ার, ড: বায়স, সার্বিক তত্বাবধানে থাকবেন সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, প্রফেসর কাজী ইসমাইল, ড: আবুল কাশেম। বৈরী ও প্রতিকুল আবহাওয়া উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান সভাপতি এমলাক হোসেন ফয়সাল।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests