Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

থ্যাঙ্কসগীভিং ডে-তে কনসাল জেনারেল সাদিয়ার নেতৃত্বে নিউইয়র্কের বাফেলোতে কনস্যুলার সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: December 3, 2019 | 1:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার নেতৃত্বে নিউইয়র্ক শহরের র দূরবর্তী এবং বিখ্যাত জলপ্রপাত নায়াগ্রা ফলস এর নিকটবর্তী শহর বাফেলোতে দুই দিন ব্যাপী (২৮-২৯ নভেম্বর ২০১৯) কনস্যুলার সেবা প্রদান করা হয়। থ্যাঙ্কসগীভিং ডে-তে ফেডারেল ছুটি থাকায় বাফেলো এবং পার্শ¦বর্তী শহরগুলোতে বসবাসরত বাংলাদেশী-আমেরিকান নাগরিকরা তাদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। উলে−খ্য, বাফেলো শহরে বাংলাদেশী-আমেরিকান নাগরিকের সংখ্যা উলে−খযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দুইদিন ব্যাপী এই কনস্যুলার ক্যাম্পে প্রায় ৫০০ জন বাংলাদেশী-আমেরিকান নাগরিক বিভিন্ন ধরণের কনস্যুলার সেবা গ্রহণ করেন। সেবাসমূহের মধ্যে ছিল এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট), এনভিআর (নো ভিসা রিকোয়ার্ড) এন্ডোর্সমেন্ট, পাওয়ার অব এ্যাটর্নি, ডিএনসি (ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট), টিপি (ট্রাভেল ডকুমেন্ট), জন্ম সনদ, এলাইভ সার্টিফিকেট এবং অন্যান্য।

বাংলাদেশ সোসাইটি অব বাফেলো নিউইয়র্ক ইন্ক এর সহযোগিতায় আয়োজিত কনস্যুলার ক্যাম্পে প্রবাসীদের উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল। এসময় প্রবাসী নেতৃবৃন্দ সরকারী ছুটির দিন থাকা সত্ত্বেও বাফেলোতে কনস্যুলার ক্যাম্প পরিচালনার জন্য কনসাল জেনারেলসহ তাঁর দলের অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা প্রবাসী সেবাপ্রার্থীসহ আয়োজকদের কনস্যুলার সেবা পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি কনস্যুলার সেবা ও কল্যাণ নিশ্চিতকরণে দৃঢ় প্রতিজ্ঞার কথা উলে−খ করেন। তিনি বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশী-আমেরিকানরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের আহবান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাফেলো বিশ্ববিদ্যালয়কে সম্পৃক্ত করে ‘মুজিব বর্ষে’ সেমিনার অনুষ্ঠান আয়োজন করার জন্য বাফেলোর বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের আহবান জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

এছাড়াও কনসাল জেনারেল থ্যাঙ্কসগীভিং ডে উপলক্ষ্যে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশী-আমেরিকান ভবিষ্যত প্রজন্মকে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান। নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে নিয়োজিত রেখে মাদক, উগ্রবাদ ও অন্যান্য অপশক্তির ভয়াবহ ছোবলের হাত থেকে রক্ষার লক্ষ্যে সচেতন থাকার জন্য অভিভাবকদের তিনি বিশেষভাবে অনুরোধ জানান।

এসময় কনস্যুলেটের কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন, পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মোঃ শামীম হোসেন ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV