যুক্তরাষ্ট্রে আদম শুমারি এপ্রিলে : নিউইয়র্কে সেন্সাসের জন্য গভর্ণর কুমোর ৬০ মিলিয়ন ডলার বরাদ্দ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :যুক্তরাষ্ট্রে আদম শুমারি শুরু হবে আগামী এপ্রিলে। ডাকযোগে সেন্সাস’র প্রথম পত্র প্রেরণ করা হবে আগামী বছরের মার্চে। নিউইয়র্কে বসবাসকারি বৈধ-অবৈধ নির্বিশেষে সকলকে ২০২০ সালে অনুষ্ঠিতব্য আদম শুমারির আওতায় সঠিকভাবে আনার জন্য ৬০ মিলিয়ন ডলার দিচ্ছেন গভর্ণর এন্ড্রু কুমো। বিভিন্ন মহলের দাবীর প্রেক্ষিতে এ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে বলে গভর্ণরের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২১ নভেম্বর গভর্ণর ৬০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়ে বলেন, স্টেটের বাসিন্দাদের সাথে নিয়মিত সংযোগ রক্ষাকারী সিটি ইউনির্ভাসিটি অব নিউইয়র্ক, স্টেট ইউনির্ভাসিটি অব নিউইয়র্ক এবং কয়েক ডজন এজেন্সী ও পাবলিক অথরিটিকে বরাদ্দকৃত অর্থ থেকে ৪০ মিলিয়ন ডলার প্রদান করা হবে। আর এপ্রিলের পূর্বে এ বছরের স্টেট বাজেটে আইনপ্রণেতা অনুমোদিত ২০ মিলিয়ন ডলারও বরাদ্দ দেয়া হবে।
গভর্ণর কুমো আরো বলেন, কংগ্রেসে সঠিক প্রতিনিধিত্ব এবং ফেডারেল সরকারের কাছ থেকে ন্যায্য প্রাপ্য পেতে হলে ২০২০ সালের আদম শুমারিতে স্টেটের প্রত্যেক নাগরিককে অবশ্যই গণনার আওতায় আনা নিশ্চিত করতে হবে।
গভর্ণর কুমো বলেন, ইমিগ্র্যান্ট কমিউিনিটিতে ভীতি সঞ্চার করে ফেডারেল সরকার আদম শুমারিতে তাদের অংশগ্রহণকে নিরুতসাহিত করছে এবং একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে নিউইয়র্কের ন্যায্য প্রাপ্যের পথে।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK