বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাধারণ সভা ২২ ডিসেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পাটি সেন্টারে গত সোমবার বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র কার্যকারি কমিটির শেষ সভা (২০১৮-২০১৯) অনুস্ঠিত হয়। সভার সভাপত্বিত করেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সভা পরিচালনা করেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। সভায় বক্তব্য রাখেন ও উপস্হীত ছিলেন সহ সভাপতি-ওয়াহিদ কাজী এলিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ রানা, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী পরিষদ সদস্য আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, নওশাদ হোসেন সিদ্দিকী ও আশরাফুজ্জামান খান লিটন।
কার্যকারি কমিটির শেষ সভায় বিষয় ছিল বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব (২০১৮-২০১৯) ,সাধারন সভা ও বিবিধ। আগামি ২২ ডিসেম্বর রোববার বিকাল ৭টা জ্যাকসন হাইটসের পালকি পাটি সেন্টারে সাধারণ সভা অনুষ্ঠিত হবে (২০১৮-২০১৯) কমিটির মেয়াদ পূর্তি এবং আগামি (২০২০-২০২১) এর নুতন কমিটি গঠন উপলক্ষে। উক্ত সভায় নিউইয়র্কের সকল ক্রীড়া অনুরাগীদের উপস্থিতি ও নুতন কমিটি গঠনে সহযোগিতা কামনা করছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests