Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যোগ দিলেন নব নিযুক্ত রাষ্ট্রদূত রাবাব ফাতেমা

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: December 4, 2019 | 5:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশের নব নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা তার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তিনি গত ২৯ নভেম্বর শুক্রবার নিউইয়র্কে পৌঁছার পর পরই বাংলাদেশ মিশনে যোগ দেন। চলতি সপ্তাহেই তিনি জাতিসংঘের মহাসচিব এন্থনীয় গুতেরাসের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে মিশন সূত্রে জানা গেছে।

রাষ্ট্রদূত রাবাব ফাতেমা স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। কূটনীতিক রাবাব ফাতেমা জাতিসংঘে বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি। তিনি স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মসিুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হলেন।

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত রাবাব ফাতেমা ১৯৮৬ সালে বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। বর্ণাঢ্য কূটনীতিক ক্যারিয়ারে তিনি নিউইয়র্কে বাংলাদেশ মিশন ছাড়াও জেনেভা, কলকাতা এবং বেইজিংয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন রাষ্ট্রদূত রাবাব। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর রাবাব ফাতেমা-ই প্রথম কোনো নারী কূটনীতিক, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

রাষ্ট্রদূত রাবাব ফাতেমার স্বামী কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসাইন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। কাজী ইমতিয়াজ ইতিপূর্বে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের এক মেয়ে রয়েছেন।

এদিকে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে যোগ দিয়েছেন। পরে তিনি পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ