Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র নতুন কমিটি: দেলোয়ার সভাপতি, আমিন সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: December 4, 2019 | 5:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার অন্যতম সনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২০-২০২১ সালের জন্য গঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সংগঠনের বিদায়ী সাহিত্য সম্পাদক সায়ীদ মোস্তফা আল আমিন রাসেল।

সিটির জ্যামাইকার ষ্টার কাবাব রেস্টুরেন্ট গত ১ ডিসেম্বর রোববার ডিসেম্বর অপরাহ্নে অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সভায় সংগঠনের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খবর ইউএন’র।

ফ্রেন্ডস সোসাইটির সভাপতি শেখ হায়দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী’র সঞ্চালনায় সভায় সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে চারজনের নাম প্রস্তাব উত্থাপিত হয়। পরবর্তীতে সভায় গঠিত সিলেকশন কমিটি সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার-কে সভাপতি ও সায়ীদ মোস্তফা আল আমিন রাসেল-কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গনি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী চুড়ান্ত ঘোষণা দেন। আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, ফখরুল ইসলাম দেলোয়ার ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও ইতিপূর্বে সংগঠনের একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নতুন সভাপতি মোহাম্মদ ফখরুলর ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সায়ীদ মোস্তফা আল আমিন রাসেল সকলের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা চেয়ে ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV