Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

বাংলাদেশে দু:স্থদের মাঝে আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি’র নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: December 5, 2019 | 1:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আমেরিকা বাংলাদেশ মানব হিতৈষী মহিলা সমিতি-আভা বাংলাদেশে দু:স্থ, অসুস্থ ও বয়স্কদের মাঝে প্রায় সাড়ে ৩ লাখ টাকা বিতরণ করেছে। আভা’র বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে আভা’র সভাপতি ও তিতাস মাল্টি সার্ভিসের স্বত্ত্বাধিকারী বেগম মেহের চৌধুরী সম্প্রতি ব্রাহ্মণবাড়ীয়া জেলার শিমরাইল কান্দি তার গ্রামের বড় বাড়ীতে এই অর্থ বিতরণ করেন।

আভা’র প্রতিষ্ঠাতা সভাপতি মেহের চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আমেরিকা বাংলাদেশ মানব হৈতিষী মহিলা সমিতি-আভা’র বার্ষিক দারিদ্র বিমোচন কর্মসূচিতে অংশ নিতে তিনি সম্প্রতি বাংলাদেশ সফরে যান। আভা’র সভাপতি মেহের চৌধুরী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও নিজ আত্মতুষ্টির নিমিত্তে জন্মস্থানে দাঁড়িয়ে ‘আভা’র গুরুত্বপূর্ণ কর্মসূচি দু:স্থ অসহায়দের মাঝে অর্থ নিজ হাতে প্রদান করেন। তিনি বলেন, আমরা বিশ্বের যে কোন দেশে থাকি না কেন, জন্মস্থানের মাটির টানকে অস্বীকার করতে পারি না। বরং তৌফিক অনুযায়ী জন্মভূমির মাটিতে গিয়ে অসহায় মানুষদেরকে কিছু সাহায্য-সহযোগিতা করতে পারাটা যে কি আত্মতৃপ্তি তা যে করে সে-ই শুধু অনুভব করতে পারে। মেহের চৌধুরী আরও বলেন, এখানে আমেরিকান সরকার অস্বচ্ছলদের ফ্রি চিকিৎসা, খাওয়ার জন্য ফুট স্ট্যাম্প, বসবাসের জন্য সেল্টার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই। বাংলাদেশের অর্ধভুক্ত, টোকাই, বস্তিবাসী, অসুস্থ, বয়স্ক মানুষ জন টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের হাতে যদি ক’টা টাকা গুজে দেন আমার মনে হয় তাদের চাহনি এবং চোখে মুখে যে আলোকছটা এবং করুনাময়ের নিকট দোয়ার আবেদন ফুটে উঠে তা না দেখলে বিশ্বাসযোগ্য হবে না। আর টোকাইরা যদি একটা বই ও ২টা খাতা হাতে পায়, তাতে তাদের ভাবনায় এবং চোখে মুখে ফুটে ওঠে ওরা অনেক উচ্চ শিক্ষিত হবে। আমরা চেষ্ট করতে পারি অন্তত: ১টা ছেলেকে শিক্ষিত করতে।

মেহের চৌধুরী বলেন, নিউইয়র্কে অর্থাৎ প্রবাসে অনেকে তেলো মাথায় তেল দেয়। যারা আমেরিকায় বসবাস করছে, মাসে ডলার কামাচ্ছে, ১টা কি ২টা সন্তান, তাদের বাচ্চাদের হাতে বই, খাতা, পেন্সিল, স্কুল ব্যাগ তুলে দেন। লোক দেখানো অনুষ্ঠান করা হচ্ছে। আমাদের কত শিক্ষার অভাব বা অনুভুতির অভাব! তিনি বলেন, আমি বিতরণ করি বলে দেশের মাটিও মানুষের জন্য মন কাঁদে বলে শুধু তফাৎটা দেখাচ্ছি। দয়া করে ভুল বুঝবেন না আমাকে। মেহের চৌধুরী বলেন, আমার এই কথায় যদি, একজনেরও বোধোদয় হয়, সেখানেই আমার স্বার্থকতা। প্রতি বছর যেন এভাবেই দেশে গিয়ে দু:স্থদের মাঝে নিজেকে উপস্থাপন করতে পারি সেই দোয়াই পরম করুনাময়ের নিকট।
মেহের চৌধুরী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এলাকায় অর্থ বিতরণ শেষে আত্মীয়-স্বজনদের একত্রিকরণ পার্টি ও কিছু উপহার সামগ্রী হাতে তুলে দিয়ে জন্মভূমি বাংলাদেশ থেকে বিদায় নিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে নিউইয়র্ক ফিরেন তিনি।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV