Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

উমরা প্যাকেজ নিয়ে সৌদি আরব ঘুরে এলো নিউইয়র্কের বাংলা ট্যুর

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: December 6, 2019 | 1:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী পরিচালিত গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর সম্প্রতি চালু করেছে উমরা প্যাকেজ। মক্কায় পবিত্র উমরাহ পালনের পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ঘুরে দেখার ব্যবস্থা করেছে সংগঠনটি। উল্লেখ্য, গত অক্টোবর থেকে সৌদি আরব সরকার পর্যটকদের জন্য দেশটি উন্মুক্ত করে দিয়েছে।
গত ২০ নভেম্বর উমরাহ পালনেচ্ছু একটি গ্রুপ নিয়ে সৌদি আরব যায় বাংলা ট্যুর। মক্কায় ওমরাহ পালনের পর গ্রুপটি মদীনায় হযরত মুহম্মদ (সা:) এর মাজার জিয়ারত করার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করে। এগুলির মধ্যে মক্কায় রাসুল (সা:) এর জন্ম গৃহ, বিবি আয়েশা মসজিদ, হেরা পর্বত, জাবালে সাওর, আরাফা ময়দান, মসজিদে নামিরা মুযদালিফা, জাবালে রহমত, জান্নাতে মোয়াল্লাহ, মসজিদে জ্বীন, মক্কা যাদুঘর, কাবার গিলাফ তৈরির কারখানা এবং নবীর শহর মদীনায় মসজিদে নববী, মসজিদে কিবলাতাইন, প্রিয় নবী মোহাম্মদ (সা:) এর তৈরি প্রথম মসজিদ কোবা, মসজিদে গামামাহ, রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাকী, ওহুদের যুদ্ধক্ষেত্র, বদরের যুদ্ধক্ষেত্র জ্বীনের পাহাড়, জুল হোলায়ফা, জাবালে মালাইকা ইত্যাদি ঐতিহাসিক স্থান সমুহ পরিদর্শন করে।
বাংলা ট্যুর কর্তৃপক্ষ জানায় এখন থেকে প্রতিষ্ঠানটি প্রতিমাসে সৌদি আরব ট্যুর পরিচালনা করবে। গ্রুপের সদস্যরা উমরাহ পালনের পাশাপাশি দেশটির বিভিন্ন শহর ভ্রমণের সুযোগ পাবেন। উমরাহ পালন এবং সৌদি আরব ভ্রমণে আগ্রহীরা ৩৪৭-২৮০-৭২৬৯ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ