যুক্তরাষ্ট্রে উবারের বিরুদ্ধে ২০১৭ ও ২০১৮ সালে ৬ হাজার যৌন হামলার অভিযোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে ২০১৭ ও ২০১৮ সালে উবারের বিরুদ্ধে প্রায় ৬ হাজার যৌন হামলার অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২০১৮ সালে তুলনামূলকভাবে অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে যাত্রার হার বৃদ্ধি পাওয়ায় গড় পরিমাণ কমেছে ওই বছর। রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি তাদের এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে বলেছে, উল্লেখিত দুই বছরে যুক্তরাষ্ট্রে ২৩০ কোটির বেশি ট্রিপ স¤পন্ন করেছে তারা। এসব ট্রিপের মধ্যে ৫ হাজার ৯৮১টি যৌন হামলা ঘটার অভিযোগ ওঠেছে।
এর মধ্যে ২০১৭ সালে ট্রিপের সংখ্যা ছিল ১০০ কোটি। ওই বছর যৌন হামলার অভিযোগ ওঠে ২ হাজার ৯৩৬টি। পরবর্তী বছরে ট্রিপের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১৩০ কোটিতে। একইসঙ্গে যৌন হামলার অভিযোগ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩ হাজার ৪৫টিতে।
প্রতিবেদনে বলা হয়, মোট ট্রিপের ৯৯.৯ শতাংশই নিরাপত্তার নিশ্চয়তা ছিল না। প্রায় অর্ধেক ঘটনায় যাত্রীদের বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে। উবার জানিয়েছে, তাদের নিরাপত্তা পর্যালোচনাকারী প্রথম প্রতিবেদন ছিল এটি। প্রতিষ্ঠানটির প্রধান আইনি কর্মকর্তা টনি ওয়েস্ট বলেন, স্বেচ্ছাকৃতভাবে নিরাপত্তা ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করা সহজ নয়। বেশিরভাগ প্রতিষ্ঠানই যৌন নির্যাতনের মতো ব্যাপারে কথা বলতে চায় না। এতে নেতিবাচক খবর প্রকাশ ও সমালোচিত হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু আমরা মনে করি, এখন নতুন পদ্ধতি অবলম্বনের সময় এসেছে।
বিবিসিকে দেয়া এক প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ছাড়া অন্যকোনো দেশে এ ধরনের প্রতিবেদন প্রকাশের কোনো সুষ্ঠু পরিকল্পনা নেই তাদের। তবে প্রতি দু’বছর অন্তর অন্তত যুক্তরাষ্ট্রে এধরনের প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
খবরে বলা হয়, উবারের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার হার বাড়ছে। সম্প্রতি লন্ডনে নিষিদ্ধ হয়েছে উবার।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests